News Flash

Image

একই রাতে খোয়াইয়ের দুটি বিদ্যালয়ে চুরি

আগরতলা, ২৫ আগস্ট: একই রাতে খোয়াই জেলায় পরপর দুটি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটল। চুরির কবলে পড়েছে নর্থ চেবরি ইচ্ছাময়ী নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও চেবরি সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চোরেরা বিদ্যালয়ের মোট ১১টি আলমারি ও ১৭টি তালা ভেঙে দেয়। তবে ঠিক কী কী সামগ্রী চুরি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। বিদ্যালয়ের শিক্ষিকা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির সঠিক হিসাব করতে সময় লাগবে।
ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ধারাবাহিক এই চুরির ঘটনার ফলে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পুলিশের দাবি, খুব শিগগিরই এই চুরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Releated Posts

শিক্ষকের অভাব, নেই পর্যাপ্ত বেঞ্চ—দুর্বল পরিকাঠামোর প্রতিবাদে স্কুলে তালা, রাস্তায় নামল পড়ুয়ারা

কদমতলা, ২৮ জুলাই:  শিক্ষকের তীব্র সংকট, পর্যাপ্ত বেঞ্চের অভাব এবং দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কদমতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

ছাত্রীর মৃত্যুর তদন্তে অসন্তোষ, সুবিচারের দাবিতে হাইকোর্টে পরিবার

কৈলাসহর, ২৮ জুলাই:  কৈলাসহরের ইরানি থানা এলাকায় দশম শ্রেণির ছাত্রী জুবাইদা বেগমের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Jul 28, 2026

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top