News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা শহরে অটোচালক সংক্রান্ত নানান সমস্যার সমাধান চেয়ে পরিবহন দপ্তরের যুগ্ম অধিকর্তার নিকট ডেপুটেশন ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির
Image

আগরতলা শহরে অটোচালক সংক্রান্ত নানান সমস্যার সমাধান চেয়ে পরিবহন দপ্তরের যুগ্ম অধিকর্তার নিকট ডেপুটেশন ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির

আগরতলা, ২৫শে আগস্ট:
ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আজ পরিবহন দপ্তরের যুগ্ম অধিকর্তার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়েছে।

মূলত আগরতলা শহরে অটোচালক সংক্রান্ত নানান সমস্যার সমাধান চেয়ে আজ স্মারকলিপি জমা দিয়েছে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন।

এদিনের ডেপুটেশন সম্পর্কে বাম নেতা অমল চক্রবর্তী বলেন, সম্প্রতি আগরতলা শহরে যাত্রী পরিবহনের ক্ষেত্রে কিছু কড়া নিয়মাবলী চাপিয়ে দেওয়া হয়েছে। যার ফলে অটোচালক সমাজের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। অটোরিকশা ইউনিয়নের দাবি, সাধারণ যাত্রী ও চালকদের সুবিধার কথা মাথায় রেখে যুক্তিসঙ্গত সমাধান খুঁজে বের করা প্রয়োজন।

তিনি আরো বলেন, এভাবে হঠাৎ নিয়ম আরোপের কারণে অটোচালকদের আয়ের পথে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, যা আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপও সৃষ্টি করছে। তাদের দাবি, প্রশাসন যেন ইউনিয়নের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান বের করে। অটো চালক ইউনিয়নগুলির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হয়। একপাক্ষিক এধরনের নির্দেশিকা অটো চালকেরা মানতে নারাজ। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলি দ্রুত মেনে না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামছে শ্রমিকরা।

Releated Posts

স্টেট লেভেল ওয়ার্কশপে তামাকবিরোধী সচেতনতার বার্তা, উপস্থিত ক্রীড়ামন্ত্রী টিংকু রায়সহ বিশিষ্টজন

আগরতলা, ২৮ জুলাই:  তামাক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভলান্টিয়ার হেলথ…

ByByReshmi Debnath Jul 28, 2026

পাম্প থাকলেও মিলছে না পানীয় জল, বৃষ্টির জলেই চলছে জনজীবন; মান্দাইয়ে ডি.ডব্লিউ.এস-এর বিরুদ্ধে ক্ষোভ

আগরতলা, ২৮ জুলাই:  পাম্প থাকলেও মিলছে না পানীয় জল। বাধ্য হয়ে বৃষ্টির জল ব্যবহার করেই দৈনন্দিন কাজ চালাতে…

ByByReshmi Debnath Jul 28, 2026

সমন্বিত কৃষিতে সাফল্যের নজির উত্তর ত্রিপুরার জ্যোৎস্না নামা, বছরে আয় প্রায় আড়াই লক্ষ টাকা

আগরতলা, ২৮ জুলাই: উত্তর ত্রিপুরার দাসদা ব্লকের সতনালা গ্রামের প্রগতিশীল কৃষক জ্যোৎস্না নামা সমন্বিত কৃষি ব্যবস্থার মাধ্যমে সফলতার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

বিশালগড়-গোলাঘাটি সড়কে বালিবোঝাই ট্রিপার দুর্ঘটনার কবলে, নিয়ন্ত্রণহীন গতিতে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৮ জুলাই: বিশালগড়-গোলাঘাটি সড়কের তালতলা এলাকায় মঙ্গলবার একটি বালিবোঝাই ট্রিপার দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়দের দাবি, অতিরিক্ত গতি…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top