News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাড়ার বৌদিকে বিয়ে করে প্রতারণার অভিযোগ, পূর্ব মহিলা থানায় অভিযোগ দায়ের
Image

পাড়ার বৌদিকে বিয়ে করে প্রতারণার অভিযোগ, পূর্ব মহিলা থানায় অভিযোগ দায়ের

আগরতলা, ২১ আগস্ট: প্রেমের সম্পর্ক থেকে মন্দিরে বিয়ে। কিন্তু বিয়ের পর স্ত্রী হিসেবে স্বীকৃতি না দিয়ে মুখ ঘুরিয়ে নিল প্রেমিক ও তার পরিবার। এমনই চাঞ্চল্যকর ঘটনায় প্রতারণার অভিযোগ এনে পূর্ব আগরতলা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এক তরুণী বধূ।

অভিযোগকারিণী ২৩ বছর বয়সী মহিলা একজন এক সন্তানের জননী। জানা গেছে, আগরতলার আড়ালিয়া শালবাগান এলাকার বাসিন্দা ২৪ বছর বয়সী যুবকের সাথে এক বছর আগে ওই তরুণী বধূর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁর অভিযোগ, দীর্ঘ সময় প্রেমের সম্পর্কের পর ওই যুবক তাঁকে কসবা কালী মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেন, তবে সেটা পরিবারের অজান্তে।

তিনি জানান, তাঁর প্রথম স্বামী ছিলেন মাদকাসক্ত। যার কারণে সেই সংসার ভেঙে যায়। প্রথম পক্ষের একটি সাত বছরের সন্তান রয়েছে তাঁর। এমন পরিস্থিতিতে ওই যুবকের প্রতিশ্রুতি ও বিশ্বাসে ভর করেই তিনি দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেন।

তবে, বিয়ের পরেই পালটে যায় দৃশ্যপট। ওই যুবক ও তার পরিবার তাঁকে স্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকার করে। বরং বিয়ে অস্বীকার করে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর ফলে চরম মানসিক যন্ত্রণায় পড়েন তিনি। স্থানীয়দের সহযোগিতায় তিনি পূর্ব আগরতলা মহিলা থানার দ্বারস্থ হন এবং প্রতারণার অভিযোগ দায়ের করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সমাজের একাংশ বলছে, একজন মহিলা, বিশেষ করে এক সন্তানের মা হয়ে দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেওয়া খুবই সাহসিকতার বিষয়। সেখানে যদি প্রতারণার শিকার হন, তাহলে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন। অভিযুক্তের বক্তব্য জানতে ওই যুবক ও তাঁর পরিবারের সদস্যদের তলব করা হতে পারে বলে সূত্রের খবর। সূত্রের আরও খবর, বিষয়টি নিজেদের মধ্যে মিটমাটের চেষ্টা চলছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top