News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বরাক উপত্যকার জল জীবন মিশন ঠিকাদারদের ২৩ মাসের বিল বকেয়া, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
Image

বরাক উপত্যকার জল জীবন মিশন ঠিকাদারদের ২৩ মাসের বিল বকেয়া, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

শিলচর, ২০ আগস্ট : বরাক উপত্যকা জনস্বাস্থ্য প্রযুক্তি বিভাগের ঠিকাদাররা দীর্ঘ ২৩ মাস ধরে জল জীবন মিশন প্রকল্পে সম্পন্ন কাজের বিল না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন। এই পরিস্থিতিতে অবিলম্বে পাওনা পরিশোধের দাবিতে তারা মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চেয়েছেন।

বরাক ভ্যালি জনস্বাস্থ্য প্রযুক্তি বিভাগের ঠিকাদার সমিতি একটি স্মারকলিপি জেলা শাসক মারফত মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছে। এতে তারা জানান, ২০২০-২১ অর্থবর্ষে “হার ঘর নল, হার ঘর জল” প্রকল্প শুরু হওয়ার পর বহু বেকার যুবক ও ইঞ্জিনিয়ার এই প্রকল্পে যুক্ত হয়ে আন্তরিকভাবে কাজ সম্পন্ন করেছেন। সরকারি নিয়ম মেনে তৃতীয় পক্ষ দ্বারা যাচাই সহ আইআইটি-র মতো প্রতিষ্ঠানের নিরীক্ষার পরও কাজ সন্তোষজনক বলে বিবেচিত হয়েছে।

তবে দীর্ঘ ২৩ মাসে এক টাকাও বিল পরিশোধ না হওয়ায় অনেক ঠিকাদার ঋণের বোঝায় জর্জরিত। “আমরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে কাজ শেষ করেছি, অথচ বিল না পেয়ে তা শোধ করাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে,” স্মারকলিপিতে উল্লেখ করেন ঠিকাদাররা।

সমিতি তাদের স্মারকলিপিতে পাঁচ দফা মূল দাবি উত্থাপন করেছে। প্রথমত, তারা অবিলম্বে দীর্ঘ ২৩ মাস ধরে আটকে থাকা বকেয়া বিল পরিশোধের দাবি জানিয়েছে। দ্বিতীয়ত, ঠিকাদারদের অভিযোগ, প্রকল্পে ১২% হারে জিএসটি ধার্য থাকা সত্ত্বেও তাদের কাছ থেকে ১৮% হারে কর আদায় করা হয়েছে, যা ৬% অতিরিক্ত—এই অতিরিক্ত পরিমাণ অর্থ ফেরতের দাবি জানানো হয়েছে। তৃতীয়ত, কাজের সময় উৎসে কেটে রাখা সিকিউরিটি ডিপোজিট অবিলম্বে ফেরত দেওয়ার দাবি উঠেছে। চতুর্থত, বিল আপলোডের জন্য ব্যবহৃত আইএমআইএস পোর্টালটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে—তারা এর দ্রুত পুনরায় চালুর আবেদন জানিয়েছেন। এবং পঞ্চমত, প্রকল্প পরিচালনার জন্য নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর-এর ঘনঘন পরিবর্তনে তারা কাজের গতি ও ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করে, এই ধরনের অপ্রত্যাশিত পরিবর্তন বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

তারা মুখ্যমন্ত্রীর কাছে “সহানুভূতিশীল ও মানবিক হস্তক্ষেপ” কামনা করেছেন যাতে ভবিষ্যতেও এই প্রকল্পে তারা অংশগ্রহণ করতে উৎসাহিত হন।

এই স্মারকলিপির কপি জল জীবন মিশনের মিশন ডিরেক্টর, চিফ ইঞ্জিনিয়ার, অতিরিক্ত চিফ ইঞ্জিনিয়ার (বরাক ভ্যালি জোন), সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার (কাছাড় সার্কেল) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top