News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মা ও ছেলের হাতে শারীরিকভাবে আক্রান্ত পুলিশ, গ্রেপ্তার অভিযুক্ত
Image

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মা ও ছেলের হাতে শারীরিকভাবে আক্রান্ত পুলিশ, গ্রেপ্তার অভিযুক্ত

ধর্মনগর, ২৯ জুলাই : রাজ্য পুলিশকে বেধরক পেটালেন এক মহিলা হোটেল ব্যবসায়ী। গুরুতর আহত অবস্থায় পুলিশ আধিকারিক হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ছিঃ ছিঃ রব বইছে সর্বত্রই। ঘটনা উত্তর জেলার বাগবাসা থানাধীন শনিছড়া টাটা মোটরসের সার্ভিসিং সংলগ্ন এলাকায়।

জানা যায়,গত সোমবার রাত দেড়টা নাগাদ বাগবাসা থানার সাব ইন্সপেক্টর শিবু রঞ্জন দেবনাথ টিএসআর বাহিনী নিয়ে রাত্রিকালিন প্রহরায় বের হন। এমন সময় আসাম-আগরতলা জাতীয় সড়কের পাশে একটি লরি বাঁক নিতে গিয়ে দূর্ঘটনার সম্মূখীন হয়। তা খতিয়ে দেখতে শিবু বাবু সেখানে যান। এমনসময় শনিছড়ার দিক থেকে এক ব্যক্তি বাইক নিয়ে আসছিলো, তখন পুলিশ বাইকটি আটক করে কাগজ দেখাতে বলে। কিন্তু ঐ ব্যক্তি কাগজ দেখাতে না পেরে আকাশ দাস নামে অপর এক যুবককে ফোন করে। তখন টিআর০৫_ ই _ ৪৭০৯ নম্বরের একটি পালসার বাইক নিয়ে আকাশ দাস ও মা অপর্না দাস ঘটনাস্থলে ছুটে যায় এবং পুলিশের সঙ্গে বাক্ বিতন্ডায় জড়িয়ে পড়ে। পুলিশ আটক যুবককে থানায় নিয়ে যেতে চাইলে তার মা অপর্ণা দাস সাব-ইন্সপেক্টর শিবু রঞ্জন দেবনাথকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন বলে অভিযোগ।

সঙ্গে ওনার ছেলে আকাশও মিলে উনাকে বেধড়ক মারপিট শুরু করে। তখন চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজনরা বেরিয়ে আসে। টিএসআর বাহিনী মহিলাকে আটকাতে চাইলেও ব্যর্থ হয়। তখন খবর পেয়ে বাগবাসা থানার নবাগত ওসি সূর্যকান্ত জমাতিয়া ঘটনাস্থলে ছুটে যান এবং আহত শিবু রঞ্জন দেবনাথকে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। এদিকে রাতেই দুই অভিযুক্ত মা ছেলেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং তাদের বিরুদ্ধে ১৪/২৫ নম্বরে ও ভারতীয় ন্যায় সংহিতার ১৩২/১২১(২)/১০৯/৩(৫) ধারায় মামলা রুজু করা হয়। মঙ্গলবার তাদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top