News Flash

Image

ফের হাসপাতালে চুরি, আটক এক

উদয়পুর, ২৮ জুলাই: ফের হাসপাতালে চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় আটক করা হয়েছে এক চোরকে। ঘটনা উদয়পুর টেপানিয়াস্থিত গোমতি জেলা হাসপাতালে।

ঘটনার বিবরনে জানা যায়, রাধাকিশোরপুর থানাধীন উদয়পুর টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে চুরি করতে গিয়ে জেলা হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মীদের হাতে আটক হয় এক কুখ্যাত চোর। তার নাম মরণ দাস। গোমতী জেলা হাসপাতালের আইসিইউ বিভাগ এবং ব্লাড ব্যাংকের এসি গ্যাস পাইপলাইন চুরি করতে যায় মরণ দাস।

হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী প্রথমে দেখতে পায় সোমবার ভোর ৪ ঘটিকায় মরণ দাস এসি পাইপলাইন খুলে নিচ্ছে। তৎক্ষণাৎ ঐ রোগ খবর দেয় হাসপাতালে থাকা বেসরকারি নিরাপত্তা কর্মীদের। পরবর্তীতে নিরাপওা কর্মীরা ঘটনাস্থলে এসে হাতেনাতে ধরে ফেলে মরণ দাসকে। পরবর্তী রাধাকিশোরপুর থানায় খবর দিলে পুলিশ গোমতী জেলা হাসপাতালে ছুটে গিয়ে অভিযুক্ত মরণ দাস কে থানায় নিয়ে আসেন।

সাংবাদে জানা যায় উদয়পুর রাধা কিশোর পুর থানায় পূর্বে ও বহু মামলা রয়েছে চুরি-কাণ্ডে মরণ দাসের বিরুদ্ধে। এদিকে পুলিশ সূত্রের জানা যায় সোমবার দুপুরে চোর মরণ দাসকে মেডিকেল করিয়ে জেলা আদালতে তোলা হবে।

Releated Posts

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top