News Flash

Image

১০ লক্ষাধিক টাকার হেরোইন সহ আটক দুই মহিলা

আগরতলা, ২৮ জুলাই : গোপন সংবাদের ভিত্তিতে বনকুমারি বাজার এলাকায় নেশা বিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। ওই অভিযানে দুই মহিলার কাছ থেকে ৯টি কেসে মোট ৯৭.৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। সাথে দুই মহিলাকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে।

পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে জানিয়েছেন, গতকাল পূর্ব আগরতলা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বনকুমারী এলাকায় নেশা বিরোধী অভিযান চালিয়েছে। সেই অভিযানে পুলিশ ওই এলাকায় দুই মহিলার কাছ থেকে ৯টি কেসে মোট প্রায় ৯৭.৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। পাশাপাশি গ্ৰেপ্তার করে দুই মহিলাকে।

তিনি আরও জানিয়েছেন, তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা নেওয়া হয়েছে। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ১০ লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।

Releated Posts

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top