News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কার্গিল বিজয় দিবস উদযাপন ইয়াকুবনগর বিএসএফ ক্যাম্পে
Image

কার্গিল বিজয় দিবস উদযাপন ইয়াকুবনগর বিএসএফ ক্যাম্পে

আগরতলা, ২৬ জুলাই : উদ্ভাবনী সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় এবং মাই ভারত উত্তর ত্রিপুরার উদ্যোগে আজ ইয়াকুবনগর বিএসএফ ৯৭ বিএন ক্যাম্প প্রাঙ্গণে কার্গিল বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, ধর্মনগর পুর পরিষদের কাউন্সিলর রূপালী অধিকারী, গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্জলা দাস, বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সঞ্জয় দাস, বিএসএফ ৯৭ বিএন-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট দেবেন্দ্র কুমার ভার্মা এবং উদ্ভাবনী সামাজিক সংস্থার সহ-সভাপতি শিল্পী নাথ।

মাই ভারত উত্তর ত্রিপুরার ও.এ. রনদ্বীপ রুদ্র পাল স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ১৯৯৯ সালের এই দিনে লাদাখের কার্গিল অঞ্চলে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বপূর্ণ জয়ই আজকের এই দিবসের মূল প্রেরণা। এই অনুষ্ঠান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই মুখ্য উদ্দেশ্য।

অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন, বৃক্ষরোপণ কর্মসূচি, সেনা জওয়ানদের সংবর্ধনা, ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যসামগ্রী বিতরণ, ডগ শো, অস্ত্র প্রদর্শনী এবং একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

পুরো অনুষ্ঠানটি উদ্ভাবনী সামাজিক সংস্থার সদস্যদের তত্ত্বাবধানে সুচারুভাবে পরিচালিত হয়। বক্তৃতার পর্বে অতিথিবৃন্দ শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সমাজ গঠনে ও দেশসেবায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং এলাকার বহু বাসিন্দার অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত এবং স্মরণীয় রূপ লাভ করে।

Releated Posts

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top