News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাধারণ ডিগ্রী কলেজগুলোতে ভর্তি কেলেঙ্কারি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, তার সাথে শাসক দলের ছাত্র সংগঠনের নেতৃত্বরা ওতপ্রতভাবে জড়িত রয়েছে : এসএফআই
Image

সাধারণ ডিগ্রী কলেজগুলোতে ভর্তি কেলেঙ্কারি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, তার সাথে শাসক দলের ছাত্র সংগঠনের নেতৃত্বরা ওতপ্রতভাবে জড়িত রয়েছে : এসএফআই

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার সাধারণ ডিগ্রী কলেজগুলোতে ভর্তি কেলেঙ্কারি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ভর্তি কেলেঙ্কারির সাথে শাসক দলের ছাত্র সংগঠনের নেতৃত্বরা ওতপ্রতভাবে জড়িত রয়েছে। অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির মাধ্যমে এসমস্ত ঘটনার লাগাম টানতে হবে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই বিস্ফোরক অভিযোগ তুলেছেন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন দেব।

এদিনের সাংবাদিক সম্মেলনে রাম ঠাকুর কলেজ, কমলপুর কলেজ সহ বিভিন্ন কলেজের চলমান ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে এসএফআই। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি প্রীতম শীল, রাজ্য সম্পাদকমন্ডলের সদস্য কৌশিক পাঠারি, অলক দেব এবং ডঃ সৌখিন চক্রবর্তী।

এদিন রাজ্য সম্পাদক সৃজন দেব বলেন, কিছুদিন ধরে রামঠাকুর কলেজে ভর্তি কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এবিষয়ে তদন্তে এক সহকারী অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিন্তু বিজেপি সরকারের আমলে শুধু রামঠাকুর কলেজে না সমস্ত কলেজগুলোতে ভর্তি কেলেঙ্কারি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তার সাথে শাসক দলের ছাত্র সংগঠনের নেতৃত্বরা ওতপ্রতভাবে জড়িত রয়েছে। এসএফআই-এর তরফ থেকে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে। তাছাড়া, শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত করার জোরালো দাবি জানিয়েছেন তাঁরা।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top