News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তা সংস্কারের দাবীতে জাতীয় সড়ক অবরোধ জনজাতিদের
Image

রাস্তা সংস্কারের দাবীতে জাতীয় সড়ক অবরোধ জনজাতিদের

কৈলাসহর, ২২ জুলাই: এবার রাস্তা সংস্কারের দাবীতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে জনজাতিরা। এই জাতীয় সড়ক অবরোধের ফলে প্রচুর গাড়ি আটকে পড়ে এবং নিত্য যাত্রীরা নাজেহালের শিকার হয়েছেন। ঘটনা কৈলাসহরের পানাই বাজার এলাকায়।

উল্লেখ্য, কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের চার নং ওয়ার্ড এলাকায় অবস্থিত পানাই বাজার এলাকাটি। পানাই বাজার এলাকায় প্রায় একশো জনজাতিদের বসবাস রয়েছে। অবরোধকারী জনজাতি গ্রামবাসীরা জানান যে, পানাইবাজার এলাকায় একটি মাত্র রাস্তা রয়েছে। এই একটি মাত্র রাস্তা দিয়েই গোটা গ্রামের মানুষ চলাফেরা করেন। পানাই বাজার থেকে শান্তিপুর অব্দি সাত কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। অথচ রাস্তাটি পিচ রাস্তা হলেও সংস্কারের অভাবে রাস্তায় বড় বড় গর্ত হয়ে রয়েছে। এরফলে গ্রামে এম্বুলেন্স কিংবা ছোট বড় কোনো গাড়ি আসা যাওয়া করতে পারছে না। গ্রামের ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে যেতে পারছে না। বিগত সাত আট মাস পূর্বে পানাই বাজার থেকে শান্তিপুর অব্দি সাত কিলোমিটার রাস্তাটির সংস্কারের অর্ধেক কাজ সম্পন্ন হলেও বাকী কাজটুকু করা হচ্ছে না বলেও জানান অবরোধ কারীরা।

গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে রাস্তা সংস্কারের দাবীতে পানাই বাজার এলাকায় কৈলাসহর-আগরতলা যাবার ২০৮বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে মঙ্গলবার সকাল দশটা থেকে। অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী অবরোধস্থলে হাজির হয়ে অবরোধকারীদের অনেক অনুরোধ করার পরও অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেনি। রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করবে না বলে সাফ জানিয়ে দেয়।

প্রায় দুই ঘন্টা অবরোধ চলার পর দুপুর বারোটা নাগাদ স্থানীয় পূর্ত দপ্তরের আধিকারিকরা অবরোধস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষন আলোচনা করে আধিকারিকরা জানায় যে, ২২ জুলাই মঙ্গলবার বিকেল থেকেই পানাই বাজার গ্রামের রাস্তায় যেসব গর্ত রয়েছে সেইসব গর্তে ইট এবং রাবিশ ফেলে আপাতত চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে এবং আগামী তিন মাসের মধ্যে দপ্তরের পক্ষ থেকে রাস্তার স্থায়ী সংস্কারের কাজ শুরু হবে। দপ্তরের আধিকারিকদের কাছ থেকে এই আশ্বাস পাবার পর অবরোধ কারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top