News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশ কখনো ভারতীয়দের বন্ধু হতে পারে না, অনুপ্রবেশ ইস্যুতে আবারও বিস্ফোরক প্রদ্যোত
Image

বাংলাদেশ কখনো ভারতীয়দের বন্ধু হতে পারে না, অনুপ্রবেশ ইস্যুতে আবারও বিস্ফোরক প্রদ্যোত

আগরতলা, ১৮ জুলাই : বাংলাদেশ কখনো ভারতীয়দের বন্ধু হতে পারে না। একবার ফের অনুপ্রবেশ ইস্যুতে সকলকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানালেন তিপ্রা মথা প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন।

তাঁর কথায়, বাংলাদেশ বারবার ভারতকে শেষ করে দিতে চেয়েছে। একাধিকবার তিপ্রাসা যুবসমাজকে ব্যবহার করে করে টাকা, বন্দুক ইত্যাদি দিয়ে তাদের পুনরায় ত্রিপুরার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। ত্রিপুরার ভ্রাতৃত্ব থাকে নষ্ট করে দিতে চেয়েছে। আগামী বছর বাংলাদেশে নির্বাচনে ভারত বিরোধী সরকার গঠিত হবে। তাদের একটাই লক্ষ্য থাকবে ত্রিপুরার সৌভ্রাতৃত্বতা বিনষ্ট করে ভারতের বিভিন্ন জায়গায় প্রবেশ করে ভারতের ক্ষতি সাধিত করা।

তিনি বলেন, ত্রিপুরার সীমান্ত ব্যবহার করে অবৈধ অনুপ্রবেশকারীরা রাজ্যে প্রবেশ করে ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। কিছু সংখ্যক সরকারি কর্মচারীদের ব্যবহার করে ভারতীয় পরিচয়পত্র বের করে নিচ্ছে। এর ফলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ক্ষতি হচ্ছে গোটা ভারতবর্ষের। তাই দেশকে রক্ষা করার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানালেন প্রদ্যোত কিশোর দেববর্মন।

Releated Posts

ত্রিপুরায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক

আগরতলা, ১৩ মে: রাজ্যে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মঙ্গলবার মহারাজা বীর…

ByByReshmi Debnath May 13, 2026

ভুটান সফরে উষ্ণ অভ্যর্থনা পেলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৩ মে: ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভুটান সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath May 13, 2026

বাবার সঙ্গে বিবাদের পর কিশোরের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ঠাকুরছড়া মগপাড়ায়

জোলাইবাড়ি, ১২ মে: বাবার সঙ্গে পারিবারিক বিবাদের জেরে ১৬ বছরের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোলাইবাড়ি…

ByByReshmi Debnath May 12, 2026

শ্রমকোডের বিরুদ্ধে আগরতলায় সিআইটিইউ’র বিক্ষোভ মিছিল

আগরতলা, ১২ মে: শ্রম কোডের বিরোধিতায় এবং নয়ডা-সহ দেশের বিভিন্ন রাজ্যে চলা শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজ্যে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top