News Flash

Image

অটো থেকে ১ লক্ষ ইয়াবা উদ্ধার, আটক দুই

আগরতলা, ১৬ জুলাই : নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য পুলিশ। অভিযানে আঠারোমুড়ার ৪১ মাইল এলাকা থেকে অটোতে তল্লাশি চালিয়ে ১০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সাথে দুইজনকে আটক করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে মুঙ্গিয়াকামি থানাধীন আঠারোমুড়া পাহাড়ের ৪১ মাইল এলাকায় মুঙ্গিয়াকামী থানার পুলিশ নাকা চেকিং করাকালীন সময়ে আমবাসার দিক থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়া টিআর০১এম৩৬২৪ নম্বরের একটি যাত্রীবাহী অটো গাড়িকে আটক করে। গাড়িটিতে তল্লাশি চালানোর সময় পুলিশ গাড়ীর মধ্যে মেডিসিন জাতীয় কোনো সামগ্রীর গন্ধ অনুভব করতে পারে।

সঙ্গে সঙ্গে নাকা চেকিংয়ের দায়িত্বে থাকা পুলিশ অফিসার এই ঘটনার খবর পাঠায় মুঙ্গিয়াকামি থানার ও.সি সহ তেলিয়ামুড়া মহকুমা পুলিশ অধিকারীকের নিকট। খবর পেয়ে মহকুমা প্রসাশনের একজন মেজিস্ট্রেট সহ মহকুমা পুলিশ পান্নালাল সেন ও মুঙ্গিয়াকামি থানার ও.সি’র উপস্থিতি’তে আটককৃত গাড়িটিতে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে থাকা গোপন চেম্বার থেকে এক লক্ষ ইয়াবা ট্যাবলেটের উদ্ধার করতে সক্ষম হয়। সেই সঙ্গে আটক করা হয়েছে গাড়ির চালক বিকাশ দেব সহ গাড়িতে থাকা তার এক সহযোগী সুমন মজুমদার’কে।

আরও জানা গিয়েছে, আটককৃত ইয়াবা ট্যাবলেট গুলির বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা হবে বলে জানান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ অধিকারী পান্নালাল সেন।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top