News Flash

Image

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দোকান

আগরতলা, ১৪ জুলাই: গতকাল গভীট রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একটি মুদি দোকান। ওই ঘটনায় কুমারঘাটের পাবিয়াছড়া বাজারে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি। তাছড়া, এখনো পর্যন্ত আগুন লাগার কারণ খুঁজে পাওয়া যায়নি।

জনৈক দমকলকর্মী জানিয়েছেন, গতকাল কুমারঘাটের পাবিয়াছড়া বাজারে একটি দোকানে ধোঁয়া দেখতে পেয়েছেন এলাকাবাসী। কিছুক্ষণ আগে দোকান বন্ধ করে বাড়ীতে গিয়েছিলেন পাবিয়াছড়া বাজারের ব্যাবসাহী সত্যপাল। তারপরই নিখিল দেবনাথ নামে এক ব্যাক্তি দেখতে পান সেই দোকানের ভেতর আগুন জ্বলছে। তাঁর চিৎকার চেচামেচিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে অন্যান্য ব্যবসায়ীরা। সাথে সাথে দমকলবাহিনীকে খবর দেওয়া হয়েছে। কিন্তু ততক্ষণে ওই দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আরও জানা গিয়েছে, ওই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় পাশে থাকা অন্য একটি দোকান। দমকল কর্মী এবং স্থানীয়দের তৎপরতায় আয়ত্তে আসে আগুন। ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি এখনো। আগুন লাগার কারন নিয়েও রয়েছে ধোঁয়াশা।

Releated Posts

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026

হেরোইন উদ্ধারের অভিযোগে কাঁকড়াবন পুলিশের অভিযান, আটক তিন যুবক

উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবিতে তিন যুবককে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিধানসভা অধিবেশন ঘিরে সরব জিতেন্দ্র চৌধুরী, আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে সরকারের সমালোচনা

আগরতলা, ২১ আগস্ট: আসন্ন বিধানসভা অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নির্যাতন, কর্মসংস্থান এবং পিআরটিসি-সহ একাধিক…

ByByReshmi Debnath Aug 21, 2026

ত্রিপুরা বিজেপি-তে সাংগঠনিক রদবদল: ১০ জেলায় দায়িত্ব দেওয়া হলো নতুন প্রভারীদের

আগরতলা, ২১ আগস্ট: রাজ্য বিজেপির গঠনে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল শাসক দল বিজেপি। রাজ্যের ১০টি সাংগঠনিক জেলায় নতুন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top