News Flash

Image

দুই লক্ষাধিক টাকার গাঁজা সহ ৫ পাচারকারী আটক

আগরতলা, ১৪ জুলাই: মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। শনিবার এক অভিযানে প্রায় ৩২ কেজি গাঁজা সহ পাচারকারীকে আটক করা হয়েছে। যার মধ্যে রয়েছে চার জন মহিলা। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক দুই লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

তেলিয়ামুড়া থানার পুলিশ রেল স্টেশন এলাকায় রুটিন যানবাহন তল্লাশির সময় একটি গাড়িকে আটক করে। তল্লাশি চালিয়ে সেখান থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার হয় এবং চারজন মহিলা ও একজন পুরুষকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলেই বিহারের ভাগলপুর ও পূর্ণিয়া জেলার বাসিন্দা। আটককৃতরা হলো, রঞ্জিত কুমার সাহানি (৩০), রুচি কুমারী (২০), পিঙ্কি দেবী (২৫), লক্ষ্মী দেবী (২৪), রূপা দেবী (২৮)।

এই ঘটনায় একটি সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

দ্বিতীয় দফায় আগরতলা রেলস্টেশন থেকে ড্রামের ভেতর লুকানো অবস্থায় উদ্ধার ৩৯,৩৪৫ বোতল এসকফ ও ফেয়ারডিল কফ সিরাপ

আগরতলা, ৩ জুলাই: আগরতলা রেলস্টেশনে ফের বড়সড় মাদকবিরোধী সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেওঘর এক্সপ্রেসের…

ByByReshmi Debnath Jul 3, 2026

আর্নেশ কুমার নির্দেশিকা লঙ্ঘন করে গ্রেফতার, ত্রিপুরা হাইকোর্টে আদালত অবমাননায় দোষী পুলিশ অফিসার

আগরতলা, ৩ জুলাই: সুপ্রিম কোর্টের আর্নেশ কুমার বনাম বিহার রাজ্য মামলায় নির্ধারিত গ্রেফতারের নির্দেশিকা লঙ্ঘন করার অভিযোগে পূর্ব…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

জি রাম জি আইনের সুবিধাগুলি রাজ্যে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: সারা দেশের সঙ্গে গতকাল ত্রিপুরাতেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন…

ByByReshmi Debnath Jul 3, 2026

নতুন এসি বসানোর আগে বৈদ্যুতিক লোড বৃদ্ধি বাধ্যতামূলক, সতর্ক করল বিদ্যুৎ নিগম

আগরতলা, ২ জুলাই: রাজ্যজুড়ে তীব্র গরমের কারণে এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের নিরাপত্তা…

ByByReshmi Debnath Jul 2, 2026
Scroll to Top