News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অরুন দেবের শহীদ দিবসে এসএফআই-এর রক্তদান শিবির, জনগণের স্বার্থে বাম ছাত্র সংগঠনের উদ্যোগ
Image

অরুন দেবের শহীদ দিবসে এসএফআই-এর রক্তদান শিবির, জনগণের স্বার্থে বাম ছাত্র সংগঠনের উদ্যোগ

উদয়পুর, ১৩ জুলাই : উদয়পুর ত্রিপুরা সুন্দরী স্কুলের ছাত্র অরুন দেবের ৩৫তম শহীদান দিবস উপলক্ষে আজ এসএফআই উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। বামপন্থী ছাত্র সংগঠনের এই জনস্বার্থমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

এদিন শিবিরের আয়োজকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে, রাজ্যে বর্তমানে তীব্র রক্ত সংকট দেখা দিয়েছে। রাজ্যের মন্ত্রীরা যখন মেলা, খেলাধুলা নিয়ে ব্যস্ত, সেই সময়ে এই সংকট মোকাবিলায় এবং জনগণের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এসএফআই এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। তাঁরা আরও জানান, আজকের এই শিবিরে ছাত্রছাত্রীরাও অত্যন্ত উৎসাহের সঙ্গে রক্তদান করেছে।

আয়োজকরা দৃঢ়তার সাথে বলেন, ব্লাড ব্যাংকে যখনই রক্তের প্রয়োজন হবে, এসএফআই কর্মীরা সর্বদাই রক্তদান করতে প্রস্তুত থাকবে।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top