News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা : আকাশে উড়তেই বন্ধ হয়ে যায় ইঞ্জিন, এএআইবি-এর প্রাথমিক রিপোর্টে তথ্য
Image

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা : আকাশে উড়তেই বন্ধ হয়ে যায় ইঞ্জিন, এএআইবি-এর প্রাথমিক রিপোর্টে তথ্য

নয়াদিল্লি, ১২ জুলাই : আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার এক মাস পর ভারতের এয়ারক্রাফ্ট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে প্রথমবারের মতো ফ্লাইট এআই১৭১-এর শেষ মুহূর্তের ঘটনা সরকারিভাবে বিশ্লেষণ করে তুলে ধরা হয়েছে। আকাশে উড়তেই জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ওই বিমানের দুইটি ইঞ্জিনই বিকল হয়ে গেছিল।

১২ জুনের ওই দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জন এবং মাটিতে থাকা আরও ১৯ জন, মোট ২৬০ জন প্রাণ হারান। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়।

এএআইবি-এর ১৫ পৃষ্ঠার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের দুই ইঞ্জিনেই জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় উড্ডয়নের ঠিক পরপরই। যার ফলে ইঞ্জিনের গতি হঠাৎ কমে যায় এবং বিমানটি উচ্চতা হারাতে শুরু করে। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিট ৪২ সেকেন্ডে (ইউটিসি ০৮:০৮:৪২) বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি ১৮০ নটের সর্বোচ্চ গতি অর্জন করে। ঠিক তার পরেই মাত্র ১ সেকেন্ডের ব্যবধানে ইঞ্জিন ১ এবং ইঞ্জিন ২-এর ফুয়েল কাট-অফ সুইচ ‘চালু’ থেকে ‘বন্ধ’ অবস্থানে চলে যায়।

রিপোর্টে বলা হয়েছে, ককপিট ভয়েস রেকর্ডারে এক পাইলটকে জিজ্ঞেস করতে শোনা যায়, “তুমি কেন কাট-অফ করলে?” অন্য পাইলট উত্তর দেন, “আমি করিনি”। এই কথোপকথন ইঙ্গিত দেয়, ফুয়েল কাট-অফ সুইচ বদলের ঘটনাটি ছিল অপ্রত্যাশিত ও সম্ভবত অনিচ্ছাকৃত।

এদিকে, কিছু সেকেন্ড পরেই দু’টি ইঞ্জিন পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়। ০৮:০৮:৫২ ইউটিসি-এ ইঞ্জিন ১-এর ফুয়েল সুইচ আবার রান অবস্থানে ফেরানো হয়। ০৮:০৮:৫৬ ইউটিসি-এ ইঞ্জিন ২-এর ফুয়েল সুইচও চালু করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইঞ্জিন ১ দ্রুত গতি পুনরুদ্ধার করে, কিন্তু ইঞ্জিন ২ সেই গতি ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। ইঞ্জিন ২ একাধিকবার জ্বালানি গ্রহণ করেও পর্যাপ্ত থ্রাস্ট দিতে পারেনি। এই কারণে বিমানটি অবশেষে নিয়ন্ত্রণ হারায়।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top