News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জেলা হাসপাতালের পাশে অবৈধভাবে গড়ে উঠা বিটুমিনাস প্ল্যান্ট বন্ধ করে দিয়েছে প্রশাসন
Image

জেলা হাসপাতালের পাশে অবৈধভাবে গড়ে উঠা বিটুমিনাস প্ল্যান্ট বন্ধ করে দিয়েছে প্রশাসন

আগরতলা, ১২ জুলাই : প্রশাসনের পক্ষ থেকে জেলা হাসপাতালের পাশে অবৈধভাবে গড়ে উঠা বিটুমিনাস প্ল্যান্ট বন্ধ করে দেওয়া হয়েছে। স্বস্তির নিঃশ্বাস চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মী এবং এলাকাবাসীদের মধ্যে।

উল্লেখ্য, কৈলাসহরের ভগবান নগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালের পাশে বিগত দেড় বছর পূর্বে জেলা হাসপাতালের পাশে ঠিকাদার আব্দুল মান্নান অবৈধভাবে বিটুমিনাস প্ল্যান্ট গড়ে তোলেছিলেন। এই বিটুমিনাস প্ল্যান্টের পাশেই জেলা হাসপাতাল এবং জেলা হাসপাতালের কোয়ার্টার কমপ্লেক্স রয়েছে। সেই কোয়ার্টার কমপ্লেক্সে জেলা হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীরা বসবাস করেন। বিটুমিনাস প্ল্যান্টের ধোঁয়ার ফলে হাসপাতালে আসা রোগী সহ রোগীর আত্মীয় স্বজনরা এবং চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মী এবং পরিবারের সদস্যরা নানান অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছেন বিগত এক বছর ধরে।

এর ফলে এই অবৈধ বিটুমিনাস প্ল্যান্টের বিরুদ্ধে জেলা হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীরা এবং স্থানীয় এলাকাবাসীরা কয়েকবার স্থানীয় মহকুমাশাসক, জেলাশাসক সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের লিখিত ভাবে জানানোর পরও কেউ কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় জেলা হাসপাতালের পক্ষ থেকে রাজ্য পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিকের নিকট লিখিত ভাবে অভিযোগ জানানোর পর চলতি মাসের পয়লা জুলাই বিটুমিনাস প্ল্যান্টটি বন্ধ করে দেওয়ার জন্য লিখিত আদেশ বের হবার পরও বিগত এক সপ্তাহ ধরে বিটুমিনাস প্ল্যান্টের মালিক আব্দুল মান্নান ফের জোর করে অবৈধভাবে বিটুমিনাস প্ল্যান্ট চালু করলে প্রশাসনের উপর ক্ষিপ্ত হয়ে জেলা হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীরা এগারো জুলাই শুক্রবার ঊনকোটি জেলা হাসপাতালে সাংবাদিক সম্মেলন করে বিক্ষোভ প্রদর্শন করেন।

এরই পরিপ্রেক্ষিতে ১২ জুলাই দুপুর বেলা কৈলাসহরের মহকুমাশাসক বিপুল দাস, কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, রাজ্য পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ ভট্টাচার্য সহ আরও অন্যান্য আধিকারিক সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী জেলা হাসপাতাল সংলগ্ন বিটুমিনাস প্ল্যান্টে গিয়ে অবৈধ বিটুমিনাস প্ল্যান্টটি অনির্দিষ্টকালের জন্য তালাবন্ধী করে বন্ধ করে দেন।

তবে, মহকুমাশাসক বিপুল দাস এও জানান যে, ঠিকাদার আব্দুল মান্নান সম্পুর্ন অবৈধভাবে বিটুমিনাস প্ল্যান্টটি গড়ে তোলেছিলেন এবং জেলা হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীদের ও স্থানীয় এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে বিটুমিনাস প্ল্যান্টটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top