News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ ঘর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

নিজ ঘর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

আগরতলা, ১১ জুলাই : নিজ ঘর থেকে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খুন না দুর্ঘটনা তা নিয়ে দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। ঘটনা কালীবাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন একটি বাড়িতে।

বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালীবাজার সংলগ্ন অঙ্গনওয়ারী কেন্দ্র এলাকায় নিজ ঘর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় দেখা দেয় ব্যাপক চাঞ্চল্য। খুন না দূর্ঘটনা তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। গতকাল রাত আনুমানিক ১০টা নাগাদ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। এদিকে ঘটনা জানাজানি পাওয়ার পর গা ঢাকা দেন মহিলার স্বামী বিশ্বজিৎ বিশ্বাস।

স্থানীয় সূত্র মারফত জানা যায় বিশ্বজিৎ বিশ্বাসের তৃতীয় স্ত্রী ছিল এই মহিলা । আগের দুই স্ত্রীর মধ্যে এক স্ত্রী তাকে ছেড়ে চলে যায় এবং দ্বিতীয় স্ত্রীকে তার ভাই নিয়ে পালিয়ে যায়। তার তৃতীয় স্ত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।ঘটনাস্থলে আসেন এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথ,ওসি লেফুঙ্গা সহদেব দাস, বামুটিয়া ফাঁড়ির পুলিশ ।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বামুটিয়া ফাঁড়ির সেকেন্ড অফিসার জানান মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মোহনপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না আসলে কি হয়েছিল।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top