News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় ধর্মঘটের কোনো প্রভাব দেখা যায়নি, বললেন বিএমএস’র সম্পাদক
Image

সোনামুড়ায় ধর্মঘটের কোনো প্রভাব দেখা যায়নি, বললেন বিএমএস’র সম্পাদক

আগরতলা, ৯ জুলাই : সোনামুড়ায় ধর্মঘটের কোনো প্রভাব দেখা যায়নি। আজ যানবাহন স্বাভাবিক ছন্দে চলাফেরা করছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন সোনামুড়া মোটরস্ট্যান্ডে বিএমএস’র সম্পাদক ইউসুফ মিয়া।

প্রসঙ্গত, ভারত বন্ধ’-এর ডাক দিয়েছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস, হিন্দ মাজদুর সভা, সেল্ফ-এমপ্লয়েড উইমেন’স অ্যাসোসিয়েশন, লেবার প্রগ্রেসিভ ফেডারেশন, ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস সহ আরও অনেক সংগঠন। ওই সংগঠনগুলির মধ্যে রয়েছে কৃষক সংগঠন যেমন সংযুক্ত কিসান মোর্চা, রেলওয়ে, এনএমডিসি লিমিটেড, স্টিল শিল্পের শ্রমিক সংগঠন ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলিও এই আন্দোলনে শামিল হয়েছে। মূলত, সংসদে পাশ হওয়া চারটি নতুন শ্রম কোডের বিরোধিতা এই আন্দোলনের কেন্দ্রে।

শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, এই কোডগুলি শ্রমিকদের ধর্মঘটের অধিকার খর্ব করে, কাজের সময় বাড়ায় এবং শ্রম আইন লঙ্ঘনের ক্ষেত্রে নিয়োগকর্তার দায়িত্ব কমিয়ে দেয়। সরকারি সংস্থার বেসরকারিকরণ, আউটসোর্সিং বৃদ্ধি এবং চুক্তিভিত্তিক নিয়োগের প্রসার—এসবেরও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

কিন্তু সেই ধর্মঘটের কোন প্রভাব পড়ল না রাজ্যে। বেলা বাড়ার সাথে সাথে বাজার হাট, দোকানপাট খুলতে শুরু করেছে এবং যানবাহনও চলাচল শুরু করেছে।রাজ্যের সর্বত্রই স্বাভাবিক জনজীবন, স্কুল, কলেজ, ব্যাঙ্ক, অফিস, সর্বত্রই স্বাভাবিক রয়েছে। এই ধর্মঘট ঘিরে এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। গোটা রাজ্যে পুলিশ, টি এস আর এবং আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে।

সোনামুড়া মোটরস্ট্যান্ডে বিএমএস’র সম্পাদক ইউসুফ মিয়া বলেন, সোনামুড়ায় ধর্মঘটের কোনো প্রভাব দেখা যায়নি। আজ যানবাহন স্বাভাবিক ছন্দে চলাফেরা করছে। কোথাও ধর্মঘট ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top