News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি যাওয়া স্বর্ণের চেইন সহ চোর আটক, আদালতে প্রেরণ
Image

চুরি যাওয়া স্বর্ণের চেইন সহ চোর আটক, আদালতে প্রেরণ

আগরতলা, ৬ জুলাই : সম্প্রতি চুরি যাওয়া একটি স্বর্ণের চেইনসহ এক চোরকে আটক করেছে আগরতলা পূর্ব থানার পুলিশ। এই ঘটনায় বিস্তারিত তথ্য তুলে ধরেছেন এসডিপিও দেবপ্রসাদ রায়। তিনি জানান, কিছুদিন পূর্বে চন্দ্রপুরের এক বৃদ্ধ মহিলা পূর্ব থানায় একটি চুরির মামলা দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে চোরকে আটক করা হয়েছে।
এসডিপিও দেবপ্রসাদ রায় সংবাদমাধ্যমকে আরও জানান যে, পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এই চুরির তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছিলেন। এই দলটি এই ধরনের চুরির সাথে জড়িতদের একটি তালিকা প্রস্তুত করে। এরপর, চুরির শিকার হওয়া বৃদ্ধা মহিলার দেওয়া বিবরণ অনুযায়ী অভিযুক্ত চোরকে শনাক্ত করতে সফল হয় পুলিশ।
ধৃত চোরকে রবিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। এসডিপিও দেবপ্রসাদ রায় আশ্বাস দিয়েছেন যে, পুলিশি তদন্তে এই চুরির সাথে যুক্ত অন্যান্যদেরও খুঁজে বের করা হবে।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top