News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবৈধ অনুপ্রবেশকারী ৮ বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার
Image

অবৈধ অনুপ্রবেশকারী ৮ বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার

আগরতলা, ৬ জুলাই : ফের অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করলো পুলিশ। শনিবার বিকেল তিনটা নাগাদ সীমান্ত সুরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে চুরাইবাড়ি রেল স্টেশন থেকে আটজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।

আটক হওয়া অনুপ্রবেশকারীরা জানিয়েছে, তারা গত ৪ জুলাই বাংলাদেশ সীমান্ত পেরিয়ে কাঁটাতারের ভেতর দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং কাজের উদ্দেশ্যে উড়িশা যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। ধৃত ৮ বাংলাদেশী নাগরিকই সে-দেশের রাজশাহী জেলার হাকিমপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন, মোঃ নাইমুন (২৫), মোঃ সোহেল (২৯), মোঃ রাকিবুল (১৯), মোঃ সাহাব (১৯), মোঃ শাকিল (১৮), মোঃ রুবেল (২৫), মোঃ রিহান (২০), মোঃ ইকবাল (২৮)।

তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের জিজ্ঞাসাবাদে মানব পাচারকাণ্ডে জড়িত অন্যান্যদেরও হদিশ মিলতে পারে বলে ধারণা পুলিশের।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top