News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাজা ঘোষণার পূর্বেই আদালত থেকে পালিয়েছে আসামী, পরবর্তী সময়ে পুলিশের জালে গ্রেফতার, সাজা ঘোষণা
Image

সাজা ঘোষণার পূর্বেই আদালত থেকে পালিয়েছে আসামী, পরবর্তী সময়ে পুলিশের জালে গ্রেফতার, সাজা ঘোষণা

আগরতলা, ৫ জুলাই : সাজা ঘোষণার পূর্বেই আদালত থেকে পালিয়েছে আসামী। প্রায় চব্বিশ ঘণ্টা পর অভিযুক্তকে ফের গ্রেফতার করে আদালতে আনার পর বিচারক অভিযুক্তের বিরুদ্ধে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, ছয় বছরের নাবালিকার সাথে শ্লীলতাহানির ঘটনায় একত্রিশ বছরের এক যুবকের কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঊনকোটি জেলার স্পেশাল বিচারক অমরেন্দ্র কুমার সিং। এব্যাপারে ঊনকোটি জেলা আদালতের গর্ভমেন্ট প্লিডার তথা সরকারি আইনজীবী সন্দিপ দেবরায় জানান যে, ২০২২ সালের ৯ এপ্রিল ঊনকোটি জেলার পেচারতল থানার অন্তর্গত নালকাটা গ্রামের ছয় বছরের এক নাবালিকা তার দাদু এবং তার এক বোনের সাথে বাসন্তী পুজোতে ছিলো। এবং বাসন্তি পুজোতে ব্যান্ড পার্টি তথা বাজনা বাজানোর এক দলও ছিলো।

ব্যান্ড পার্টির সদস্যদের থাকার জন্য বাড়িতে আলাদা ঘর দেওয়া হয়েছিলো। সেদিন রাত্রিবেলা ব্যান্ড পার্টির এক সদস্য সমর শব্দকর ছয় বছরের নাবালিকাকে ফুসলিয়ে ঘরে নিয়ে গিয়ে শরীরের আপত্তিকর জায়গায় হাত দেয় এবং নাবালিকার রক্তক্ষরণ হয়। এই দৃশ্য নাবালিকার বোন দেখে চিৎকার চেচামেচি করলে সমর শব্দকর পালিয়ে যায় এবং ছয় বছরের নাবালিকাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে সেদিন রাতেই অর্থাৎ ১০ এপ্রিল রাতে সমর শব্দকরের বিরুদ্ধে পেচারতল থানায় লিখিত অভিযোগ করেছিলো নাবালিকার বাবা। ১০ এপ্রিল পেঁচারথল থানার পুলিশ অভিযুক্ত সমর শব্দকরকে গ্রেফতার করে। অভিযুক্ত সমর শব্দকরের বাড়ি ঊনকোটি জেলার ফটিকরায় থানার অন্তর্গত রাধানগর গ্রামে।

মামলার তদন্তকারী অফিসার বিভাস চন্দ্র নাথ মামলার চার্জশিট ২০২২ সালের ২৯ এপ্রিল আদালতে জমা দেয় এবং মামলায় মোট চৌদ্দ জন অভিযুক্ত সমর শব্দকরের বিরুদ্ধে আদালতে সাক্ষ্যদান করেন। আদালতে সরকার পক্ষের আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন পাবলিক পসিকিউটর সুনির্মিল দেব। দীর্ঘ তিন বছর আদালতে মামলা চলার পর অবশেষে ৪ জুলাই শুক্রবার দুপুরে ঊনকোটি জেলার স্পেশাল বিচারক অমরেন্দ্র কুমার সিং রায়দান করবেন বলে সবকিছু চূড়ান্ত ছিলো। শুক্রবার সমর শব্দকর সকাল সোয়া দশটায় আদালতে নিজে হাজিরা ফর্মও জমা দিয়েছিলো। কিন্তু, ৪ জুলাই শুক্রবার দুপুরে মামলার রায় ঘোষণার কিছুক্ষন পূর্বে অভিযুক্ত সমর শব্দকর আদালত থেকে পালিয়ে যায়। শুরু হয় সমর শব্দকরকে খোঁজাখুঁজি। কিন্তু সমরকে আদালত চত্বরে না পাওয়ায় বিচারক ৪ জুলাই আদালতে রায়দান স্থগিত রাখেন।

পরবর্তী সময়ে ফটিকরায় থানার পুলিশ চার জুলাই গভীর রাতে সমরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পাঁচ জুলাই শনিবার আদালতে হাজির করার পর বিচারক অমরেন্দ্র কুমার সিং ৩৭৬এবি এবং পকসো আইনে সমর শব্দকরকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দেন পনেরো হাজায় টাকা ফাইন করেন, অনাদায়ে তিন মাসের জেল দেন বিচারক।

Releated Posts

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

দুষ্কৃতীদের হামলার অভিযোগে শান্তিরবাজার থানায় স্মারকলিপি অটোচালকদের, দোষীদের গ্রেপ্তারের দাবি

শান্তিরবাজার, ১৩ মে: শান্তিরবাজার রেলস্টেশন এলাকায় অটোচালকদের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার…

ByByReshmi Debnath May 13, 2026

গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামী-শাশুড়িসহ তিনজনকে আটক

কাঠালিয়া, ১৩ মে : কাঠালিয়া ব্লকের ভবানীপুর এলাকায় এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিধায়ক হিসেবে শপথ নিলেন জহর চক্রবর্তী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ মে : ধর্মনগর কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী আজ ত্রিপুরা বিধানসভার লবিতে বিধায়ক হিসেবে শপথ…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top