News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাল্টি খাওয়ার রাজনীতি : বিজেপি জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের তিপরা মথার বিধায়কের হুশিয়ারি জানেন না প্রদ্যোত
Image

পাল্টি খাওয়ার রাজনীতি : বিজেপি জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের তিপরা মথার বিধায়কের হুশিয়ারি জানেন না প্রদ্যোত

আগরতলা, ৫ জুলাই : পাল্টি খাওয়া মনে হয় অভ্যাসে পরিণত হয়েছে। কারণ, দলীয় বিধায়ক বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুশিয়ারি দিচ্ছেন জানেনই না তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তাঁর দাবি, সাংবাদিক সম্মেলনে বিধায়ক রঞ্জিত দের্ববমা কি বলেছেন তিনি জানেন না। এবিষয়ে বিধায়কের সাথে তিনি আলোচনায় বসবেন। অবশ্য, সাথে তিনি শাক দিয়ে মাছ ঢাকারও চেষ্টা করেছেন। তাঁর মতে, সকলেই হতাশায় ভুগছেন। তাই, হয়তো জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের বিষয়ে রঞ্জিত বলেছেন।

আজ কিছুক্ষণ আগে তিপরা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা সাংবাদিক সম্মেলনে বলেছেন, ত্রিপাক্ষিক চুক্তি মানছে না রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। তাই শীঘ্রই বিজেপি জোট সরকার থেকে সর্মথন প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে তিপরা মথা। আাগমী ২০ জুলাই দিল্লীতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষনা দেওয়া হবে। ইতিমধ্যেই এবিষয়ে মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণও সম্মতি দিয়েছেন। কিন্তু উল্টো রথযাত্রার উৎসবে গিয়ে পুরো উল্টো কথাই বলছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ।

তাঁর দাবি, রঞ্জিত সাংবাদিক সম্মেলন করেছেন, সে-বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকি, সেখানে কি বলেছেন তাও তিনি জানেন না। তবে, এবিষয়ে বিধায়কের সাথে আলোচনায় বসবেন তিনি। প্রদ্যোতের বক্তব্য, এটা অস্বীকার করার সুযোগ নেই, ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে তিপ্রাসারা হতাশায় ভুগছেন। চুক্তির ১৮ মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়ন করছে না কেন্দ্র এবং রাজ্য সরকার। উপরন্তু, এডিসি এলাকায় বাংলাদেশী অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। রাজ্যের বিভিন্ন গ্রামে অবৈধভাবে বাংলাদেশীরা বসবাস শুরু করছেন। তিপ্রাসারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবিষয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার সাথে কথা হয়েছে, বলেন প্রদ্যোত।

তাঁর দাবি, চলতি মাসের সপ্তাহান্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের দেখা করার জন্য সময় মিলেছে। ত্রিপক্ষিক চুক্তি বাস্তবায়ন নিয়ে তাঁর সাথে কথা হবে। কারণ, তিপ্রাসারা ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে, সমর্থন প্রত্যাহারের বিষয়ে কার্যত মুখে কুলুপ এঁটেই ছিলেন প্রদ্যোত।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top