News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলামে বিজেপি দলীয় কার্যালয়ে চোরের হানা
Image

চড়িলামে বিজেপি দলীয় কার্যালয়ে চোরের হানা

আগরতলা, ৫ জুলাই: রাতের আঁধারে চড়িলাম বিধানসভার অন্তর্গত উত্তর ব্রজপুর এলাকায় বিজেপি দলীয় কার্যালয়ে চোরের দল হানা দিয়েছে। চোরের দল টিভি সহ প্রয়োজনীয় আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে বিজেপি দলীয় কর্মীরা কার্যালয়ে প্রবেশ করতেই চুরির ঘটনা দেখতে পেয়েছেন। সাথে সাথে খবর দেওয়া হয়েছে বিশালগড় থানায়। ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছে পুলিশ। এদিকে শাসকের ঘরে চুরির ঘটনা খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও জানা গেছে, প্রতিনিয়ত রাস্তার পাশে সোলার লাইটের ব্যাটারি সহ সমস্ত কিছু চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। দলীয় কর্মীদের দাবি এই সমস্ত চুরির ঘটনার সাথে নেশায় আসক্ত যুবকরা জড়িত।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top