News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রায় ১ লক্ষ ৮০ হাজার রাবার চাষী বিভিন্ন সমস্যায় জর্জরিত : পবিত্র কর
Image

প্রায় ১ লক্ষ ৮০ হাজার রাবার চাষী বিভিন্ন সমস্যায় জর্জরিত : পবিত্র কর

আগরতলা, ৫ জুলাই : প্রায় ১ লক্ষ ৮০ হাজার রাবার চাষীদের বিভিন্ন সমস্যায় জর্জরিত। দেশের কৃষকদের অবস্থা খুবই খারাপ। আগামীদিনে কৃষকদের দাবী পূরণের লক্ষে বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেছেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর।

এদিন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন, রাজ্য সরকার যতই জনসম্মুখে বলে বেড়ান যে কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে। কিন্তু কেন্দ্র সরকার একবার এই মন্তব্য উল্লেখ করে নি। একথায়, রাজ্য সরকারের নেতৃত্ব রা জনসম্মুখে কৃষকদের নিয়ে ভুল তথ্য দিয়ে যাচ্ছেন। তাঁর দাবি, দেশের কৃষকদের অবস্থা খুবই খারাপ। ত্রিপুরায় কৃষি ব্যবস্থা বলতে কিছুই নেই।

এদিন তিনি বলেন, গতকাল অর্থাৎ রাজ্যের প্রায় ১ লক্ষ ৮০ হাজার রাবার চাষীদের বিভিন্ন সমস্যা সম্বলিত ১০ দফা দাবী নিয়ে ত্রিপুরা রাবার বোর্ডের জয়েন্ট কমিশনারের কাছে প্রতিনিধি মূলক ডেপুটেশন দেওয়া হয়েছে। সেই দাবী পূরণের লক্ষে আগামী দিনে বিভিন্ন কর্মসূচী গৃহীত হয়েছে।

তাঁদের দাবিগুলো হল, রাবার চাষিদের নতুন বাগান করার ক্ষেত্রে বর্তমানে বিনামূল্যে চারা দেওয়ার পাশাপাশি হেক্টর প্রতি ৫০,০০০ হাজার টাকা পরিচর্যা বাবদ ভতুর্কির ব্যবস্থা করা, রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি রাবার চাষিদের সুবিধার্থে রাবার বোর্ড কর্তৃক ওয়েব সাইটে প্রদত্ত দামে রাবার ক্রয় করার বন্দোবস্ত করা, রাবার বাগানের বীমা পুনরায় চালু করতে হবে।

পাশাপাশি, রাবার বোর্ডের মাধ্যমে রাবার চাষিদের প্রয়োজনীয় সার ভতুর্কিতে সরবরাহ করা, রাবার চাষিদেরকে রাবার প্ল্যান্টেশন সার্টিকেট ফ্রিতে প্রদান করা,
গরীব ও মাঝারি চাষিদের রুলার মেসিন এবং ধোয়া ঘর তৈরীতে ৫০% ভতুর্কি দেওয়া, বন্ধ আরপিএস গুলিকে চালু করা, রাবার বোর্ডের মাধ্যমে নতুন টেপারদের প্রশিক্ষনের ব্যবস্থা করা, উন্নতমানের রাবার সিট তৈরীতে কৌশল রপ্ত করতে রাবার বোর্ডের মাধ্যমে সোসাইটি ও রাবার চাষিদের প্রশিক্ষনের ব্যবস্থা করা এবং ত্রিপুরায় রাবার চাষকে সম্প্রসারণ করতে রাবার বোর্ডকে প্রয়োজনীয় সকল প্রকার দায়িত্ব নেওয়া হোক।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top