News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৃষ্ণপুরের বিভীষিকা: হাতির আতঙ্কে ঘুম নেই, প্রাণ বাঁচাতে নিত্য দৌড়ঝাঁপ
Image

কৃষ্ণপুরের বিভীষিকা: হাতির আতঙ্কে ঘুম নেই, প্রাণ বাঁচাতে নিত্য দৌড়ঝাঁপ

তেলিয়ামুড়া, ২২ জুন : তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর, মুঙ্গিয়াকামি সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের জন্য হাতির সমস্যা যেন এক নিত্যসঙ্গী। নতুন কোনো ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে এই বন্য প্রাণীর তাণ্ডবে একাধিক প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটেছে। এর পাশাপাশি প্রতিনিয়ত সাধারণ মানুষের বাড়িঘর এবং কৃষি জমিতে হাতির আক্রমণ লেগেই আছে। 
প্রশাসন বারবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও, হাতি উপদ্রুত এলাকার সাধারণ মানুষের বক্তব্য, হাতির সমস্যা নিরসনে প্রশাসন সঠিক ভূমিকা পালন করতে পারছে না।
রবিবার ভোর আনুমানিক ৩টা নাগাদ উত্তর কৃষ্ণপুর এলাকায় হাতির তাণ্ডব নতুন করে আতঙ্ক সৃষ্টি করে। এই আক্রমণে সংশ্লিষ্ট এলাকার একাধিক ঘর নষ্ট হয়েছে। হাতির আক্রমণের মুখে আতঙ্কিত মানুষজন প্রাণ বাঁচাতে দৌড়ঝাঁপ শুরু করে। যদিও কিছুক্ষণ পর বন দপ্তরের স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসীর অভিযোগ, বারবার ক্ষতিপূরণের নামে তাদের সঙ্গে যেন মশকরা করা হচ্ছে। তাদের একটাই দাবি – ক্ষতিপূরণের প্রয়োজন নেই, বরং সরকার উদ্যোগ নিয়ে হাতিগুলোকে লোকালয় থেকে দূরে রাখার স্থায়ী ব্যবস্থা করুক। এই দাবি প্রতিনিয়ত জোরালো হচ্ছে।
গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় হাতির আক্রমণ বেড়ে চললেও এখনো পর্যন্ত কোনো যুতসই ব্যবস্থা গ্রহণ করা যায়নি। এখন দেখার বিষয়, আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে বন দপ্তর এবং প্রশাসন স্থানীয়দের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে কোনো কার্যকরী ভূমিকা গ্রহণ করে কিনা।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top