News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি শাসনে ত্রিপুরার অভাবনীয় পরিবর্তন হয়েছে : প্রধানমন্ত্রী
Image

বিজেপি শাসনে ত্রিপুরার অভাবনীয় পরিবর্তন হয়েছে : প্রধানমন্ত্রী

আগরতলা, ২১ জুন : গতকাল ওড়িশায় এক রাজ্যস্তরীয় অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার উন্নয়ন, শান্তি এবং অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, “বামফ্রন্টের দশকব্যাপী শাসনের পর বিজেপির নেতৃত্বে ত্রিপুরা আজ এক নতুন দিশায় এগিয়ে চলেছে।”

ওডিশায় মোহন চরণ মাজি নেতৃত্বাধীন সরকারের এক বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ত্রিপুরার মানুষ প্রথমবার বিজেপিকে সুযোগ দিয়েছে। সেই সময় রাজ্য সবদিক থেকে অনেক পিছিয়ে ছিল।”

তিনি বাম শাসনের সময়কার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার কথা স্মরণ করে বলেন, “ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা ছিল শোচনীয়। প্রশাসনের ভেতরে সাধারণ মানুষের কণ্ঠস্বর শোনা যেত না। হিংসা ও দুর্নীতিতে সাধারণ মানুষ ছিল অতিষ্ঠ।”

এর বিপরীতে বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরে মোদী বলেন, “আজ বিজেপি দায়িত্ব নেওয়ার পর ত্রিপুরা শান্তি ও উন্নয়নের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।”

ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা প্রধানমন্ত্রীর ওডিশা সফরের বিভিন্ন মুহূর্তের ভিডিও ক্লিপ শেয়ার করেন, যেখানে ত্রিপুরার উল্লেখযোগ্য রূপান্তরের কথা প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন। ত্রিপুরায় বিজেপির শাসনকালকে সামনে রেখে প্রধানমন্ত্রী মোদীর এই মন্তব্য রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

Releated Posts

জোলাইবাড়িতে মোবাইল ঠিক করতে গিয়ে ২১ মাসের শিশুসহ গৃহবধূ নিখোঁজ

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়িতে ২১ মাসের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি…

ByByNews Desk Sep 26, 2026

খোয়াইয়ে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে জোরদার নিরাপত্তা, মোতায়েন অতিরিক্ত ৫ কোম্পানি সিআরপিএফ

খোয়াই, ২৬ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর সারা রাজ্যের সঙ্গে খোয়াই জেলার পাঁচটি ব্লক এলাকাতেও অনুষ্ঠিত হতে চলেছে এডিসি…

ByByNews Desk Sep 26, 2026

এনএসআরটিসিতে আগরতলা প্রেস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট, সাংবাদিকদের মধ্যে উৎসাহ

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস সাব-কমিটির ব্যবস্থাপনায় ফের জমে উঠল ইনডোর গেমস টুর্নামেন্ট। শনিবার…

ByByNews Desk Sep 26, 2026

পানিসাগর থেকে আগর কাঠ নিয়ে কাঠালতলির পথে অল্টো আটক, থানায় চালক

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: পানিসাগর থেকে আগর গাছের টুকরো নিয়ে কাঠালতলির দিকে যাওয়ার পথে একটি অল্টো গাড়ি আটক করলেন…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top