News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গত ছয় মাসে ত্রিপুরায় অনুপ্রবেশ অনেকটাই কমেছে : মুখ্যমন্ত্রী
Image

গত ছয় মাসে ত্রিপুরায় অনুপ্রবেশ অনেকটাই কমেছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন : গত ছয় মাসে ত্রিপুরায় অনুপ্রবেশ অনেকটাই কমেছে। অনুপ্রবেশ রোধে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এমনকি, বর্তমানে নজরদারিও বাড়িয়ে দেওয়া হয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপ্রবেশ নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

সীমান্তের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডঃ সাহা বলেন, কিছু এলাকায় সীমান্তে কাঁটাতারের বেড়া জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আবার কিছু জায়গায় বেড়া নেই। কেন্দ্র সরকারের সাথে রাজ্যের সীমান্ত পরিস্থিতির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এমনকি আমি ব্যক্তিগত বৈঠকেও কেন্দ্রীয় নেতৃত্বদের নিকট বিষয়টি উত্থাপন করেছি।

তিনি আরও বলেন, অনুপ্রবেশ নিয়ে প্রতিনিয়ত নিরাপত্তা বাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনীর সাথে পরিস্থিতি পর্যালোচনা করছেন। তাঁদের প্রচেষ্টার কারণে অনুপ্রবেশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে নেওয়া সমস্ত রাজ্যে একই ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে, বলে দাবি করেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, গত ছয় মাসে রাজ্যে অনুপ্রবেশ খুব বেশি বাড়েনি বরং কিছুটা কমেছে। নিরাপত্তা বাহিনী অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করছে এবং সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ রোধে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এমনকি, নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top