News Flash

Image

কুমারঘাটে আটক দুই নেশা কারবারি

কুমারঘাট, ৯ জুন : পুলিশি অভিযানেও থামছে না নেশার রমরমা বাণিজ্য। কুমারঘাটে ধরা পড়লো দুই ব্রাউন সুগার ব্যবসায়ী। উনকোটি ত্রিপুরার কুমারঘাট মহকুমায় পুলিশের ধারাবাহিক অভিযানের মাঝেও থামছে না মাদক কারবার।

সম্প্রতি কুমারঘাট উত্তর পাবিয়াছড়া এলাকার নাকা গেট চেকিং পয়েন্টে পুলিশের জালে ধরা পড়লো ব্রাউন সুগার সহ দুই মাদক ব্যবসায়ী। ব্যাটারিচালিত অটোতে করে পেঁচারতল থেকে কুমারঘাটের উদ্দেশ্যে আসার সময় রবিবার এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, চেকিং চলাকালীন সন্দেহভাজন হিসেবে একটি অটোকে আটক করা হয়। অটোর ভেতর তল্লাশি চালিয়ে দুটি সাবানের কেস থেকে উদ্ধার হয় ২৩.২৫ গ্রাম ব্রাউন সুগার। একইসঙ্গে পাওয়া যায় নগদ ৩৫,৫০০ টাকা এবং দুটি মোবাইল ফোন। প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃত দুজন মাদক কারবারের সঙ্গে জড়িত। গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের নাম আকাশ চন্দ্র দেব (২৪) ও সানিদেব (২৫)। দুজনেরই বাড়ি ঊনকোটি জেলার কৈলাসহর পাইতর বাজার এলাকায়।

অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে কুমারঘাট থানায় প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় সচেতন মহলের বক্তব্য, পুলিশ যদি এমন অভিযান ঘন ঘন চালায়, তাহলে মাদক ব্যবসায়ীরা একে একে ধরা পড়বে। তবে একইসঙ্গে তারা উদ্বেগ প্রকাশ করেন, পুলিশি তৎপরতা থাকা সত্ত্বেও কেন বারবার এমন মাদক চালান এলাকা পার হয়ে যাচ্ছে।তবে,প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে অভিযান চালু থাকবে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top