News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৈদ্যুতিক লাইন সম্প্রসারনে বহি:রাজ্যের ঠিকাদারী সংস্থার বিরুদ্ধে বিস্তর অভিযোগ
Image

বৈদ্যুতিক লাইন সম্প্রসারনে বহি:রাজ্যের ঠিকাদারী সংস্থার বিরুদ্ধে বিস্তর অভিযোগ

আগরতলা, ৯ জুন : গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে বৈদ্যুতিক খুঁটি বসিয়ে নতুনভাবে ভাবে বৈদ্যুতিক লাইন সম্প্রসারণের জন্য এলএনটি নামক বহি:রাজ্যের একটি ঠিকাদারী কোম্পানিকে বরাত দেওয়া হয়েছে। কিন্তু ঠিকেদারি কোম্পানির দ্বারা বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে বসানো বৈদ্যুতিক খুঁটি গুলি নিয়ে সাধারণ মানুষজনদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ, কোম্পানির তেলিয়ামুড়ার দায়িত্বে থাকা একাংশ কর্মীরা বৈদ্যুতিক খুঁটিগুলি বসিয়ে দিয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই এই খুঁটি গুলি বেঁকিয়ে বিপদ সংকুল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বর্তমানে। আরো অভিযোগ, খুঁটি গুলির নিচে ঢালাই দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত নিম্নমানের পাথর সহ স্বল্পমাত্রায় সিমেন্ট এবং অধিকাংশই বালু দিয়ে ঢালাই দেওয়া হচ্ছে।

যার ফলে খুঁটি গুলি অত্যন্ত নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আর এই অবস্থাতেই এলএনটি কোম্পানি ঐ সকল পিলার গুলিতে বৈদ্যুতিক তার টেনে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিচ্ছে। আর এতে করে আতঙ্কে আছে এলাকার সাধারণ মানুষ জন। আশঙ্কা করা হচ্ছে যেকোনো সময় এই খুঁটি গুলি জনবসতি এলাকায় ভেঙ্গে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

সেই সঙ্গে, কোম্পানির তরফ থেকে কাজের নিযুক্ত শ্রমিকরা নিজেরাই স্বীকার করছেন যে কোম্পানির দ্বারা বসানো বৈদ্যুতিক খুঁটি গুলি সঠিকভাবে বসানো হচ্ছে না। অতীতেও দুই দুইবার পৃথক পৃথক এলাকায় এই ধরনের অভিযোগ এনে স্থানীয় জনতা বিক্ষোভ দেখিয়ে কোম্পানির কাজ বন্ধ করে দিয়েছিল। তাছাড়া, তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের তরফ থেকেও অনিয়মের অভিযোগে একবার কাজ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর বিদ্যুৎ দপ্তর সূত্রে।

অন্যদিকে, এই বিষয়ে সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা জেলা নোডাল অফিসার অঞ্জন দেববর্মার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গোটা ঘটনা খতিয়ে দেখা হবে, খুঁটি বসানোর ক্ষেত্রে এই ধরনের অনিয়ম থাকলে ব্যাবস্থা গ্রহণের মধ্য দিয়ে পুনরায় সঠিকভাবে আবার খুঁটি গুলি বসানো হবে।

Releated Posts

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

দুষ্কৃতীদের হামলার অভিযোগে শান্তিরবাজার থানায় স্মারকলিপি অটোচালকদের, দোষীদের গ্রেপ্তারের দাবি

শান্তিরবাজার, ১৩ মে: শান্তিরবাজার রেলস্টেশন এলাকায় অটোচালকদের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার…

ByByReshmi Debnath May 13, 2026

গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামী-শাশুড়িসহ তিনজনকে আটক

কাঠালিয়া, ১৩ মে : কাঠালিয়া ব্লকের ভবানীপুর এলাকায় এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিধায়ক হিসেবে শপথ নিলেন জহর চক্রবর্তী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ মে : ধর্মনগর কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী আজ ত্রিপুরা বিধানসভার লবিতে বিধায়ক হিসেবে শপথ…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top