News Flash

  • Home
  • দেশ
  • ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রচেষ্টা’-র মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে এনডিএ সরকার এনেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Image

‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রচেষ্টা’-র মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে এনডিএ সরকার এনেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি, ৯ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ১৪০ কোটিরও বেশি ভারতীয়ের আশীর্বাদ ও সম্মিলিত অংশগ্রহণে দেশ গত ১১ বছরে নানা ক্ষেত্রে দ্রুত পরিবর্তনের সাক্ষী হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রচেষ্টা’ এই মূলমন্ত্রকে ধারণ করে এনডিএ সরকার গতি, ব্যাপকতা এবং সংবেদনশীলতার সঙ্গে উল্লেখযোগ্য রূপান্তর ঘটিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এই সময়ে অর্থনৈতিক অগ্রগতি থেকে সামাজিক উন্নয়ন পর্যন্ত সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভারত আজ শুধুমাত্র বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি-ই নয়, বরং জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ডিজিটাল উদ্ভাবন-এর মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতেও এক সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক কণ্ঠস্বর হয়ে উঠেছে।

প্রধানমন্ত্রী মোদি এও বলেন, “আজকের ভারত নতুন আশায়, আত্মবিশ্বাসে এবং ‘উন্নত ভারত’ গড়ার সংকল্পে এগিয়ে চলেছে।”

তিনি দেশের সাধারণ মানুষকে নমো অ্যাপে উপলব্ধ ভিডিও, ইনফোগ্রাফিকস ও প্রবন্ধের মাধ্যমে ভারতের এই উন্নয়ন যাত্রার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

Releated Posts

দেশের জ্বালানি ব্যবস্থায় প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়াতে ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০ চালু

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দেশের প্রাথমিক জ্বালানি মিশ্রণে প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০…

ByByNews Desk Oct 1, 2026

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top