News Flash

  • Home
  • দেশ
  • জার্মানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংগ্রামের প্রতি সমর্থন জানিয়েছে
Image

জার্মানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংগ্রামের প্রতি সমর্থন জানিয়েছে

বার্লিন, ৮ জুন : সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে জার্মানি। সম্প্রতি ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ভেডফুল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।

ভারতীয় জনতা পার্টির সাংসদ রবি শঙ্কর প্রসাদের নেতৃত্বে গঠিত প্রতিনিধি দলটি পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেলের বিরুদ্ধে ভারত কখনও মাথা নত করবে না বলে তাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দেয়। তাঁরা জার্মানির রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্বকে সন্ত্রাসবাদের প্রতি ভারতের ‘শূন্য সহনশীলতা’ নীতির কথা অবহিত করেন।

প্রতিনিধি দলটি জার্মানিতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। পহেলগাম হামলার পর ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সহযোগিতা ও সংহতির জন্য রবি শঙ্কর প্রসাদ তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভারতীয় সম্প্রদায়কে উদ্দেশ করে দেওয়া এক ভাষণে রবি শঙ্কর প্রসাদ বলেন, “পাকিস্তান ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদকে মদত দিয়ে চলেছে। ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা আপসহীন।”

Releated Posts

দেশের জ্বালানি ব্যবস্থায় প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়াতে ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০ চালু

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দেশের প্রাথমিক জ্বালানি মিশ্রণে প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০…

ByByNews Desk Oct 1, 2026

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top