আগরতলা, ৬ জুন : পাচারকালে দুটি গবাদি পশুকে বটতলা জহর ব্রীজ সংলগ্ন এলাকায় আটক করে স্থানীয় যুবক। তারা দেখতে পায় ওই গাড়িতে কোনরকম জল ও খাবারের ব্যবস্থা।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে বটতলা জহর ব্রীজ সংলগ্ন এলাকায় কিছু স্থানীয় যুবক গবাদি পশু বোঝাই গাড়ি আটক করে। তাঁরা দেখতে পান ওই গাড়িতে গবাদি পশুদের জন্য কোনো খাবারের ব্যবস্থা ছিল না।
স্থানীয় যুবককে অভিমত, গোমাতাকে এভাবে নির্যাতন করা হবে সেটা কোনোভাবেই বরদাস্ত করবে না হিন্দু সনাতন ধর্মের যুবকরা। গাড়িটি আটক করার পর গাড়ি চালককে এবং সহচালককে জিজ্ঞাসা করার হলে তারা জানায়, কুরবানী ঈদ উপলক্ষে গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছে। সাথে সাথে খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ০২ ডি ১৮৪৮ নম্বরের গরু বুঝাই গাড়িটি আটক করা থানায় নিয়ে গিয়েছে।



















