News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ৪ জুন পর্যন্ত রাজ্যে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি
Image

আগামী ৪ জুন পর্যন্ত রাজ্যে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি

আগরতলা, ২জুন: আগামী ৪ জুন পর্যন্ত রাজ্যের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহওয়া দফতর। তার পাশাপাশি, বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সর্তকতা জারি করেছে।

প্রসঙ্গত, আজ আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল।

এদিকে, আবহাওয়া দফতর আগামী ৪ জুন পর্যন্ত রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে। তেমনি, বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে।

মৌসম বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত আগরতলায় ৩৬.৮ এমএম, লেম্বুছড়া ৪২.৪ এমএম, বোধজংনগর ৩৫.৫ এমএম, ডিএম অফিস ১৪.৫ এমএম, হাওয়ায় ১৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, সিপাহীজলা জেলার বিশালগড়ে ৯ এমএম এবং সোনামুড়া ৯ এমএম, গজারিয়া ১.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, খোয়াই জেলায় ৫০.৫ এমএম এবং তেলিয়ামুড়ায় ৪০.৫ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গোমতী জেলায় উদয়পুরে ১২.১ এমএম, অমরপুরে ১১.৪ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় ৩৩ এমএম, সাব্রুমে ৭০.৬ এমএম, বাগাফা ২১.৩ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তেমনি, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে ৬৪.৬ এমএম, কাঞ্চনপুরে ৪৩.৬ এমএম, আশাপাড়া ২৬.৬ এমএম, কদমতলায় ২৬.৫ এমএম এবং নতুনবাজার ৩১.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, ঊনকোটি জেলায় কুমারঘাটে ২৮.৬ এমএম এবং কৈলাসহরে ৬৯ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধলাই জেলায় ছাওমনু ৩৯ এমএম, গন্ডাছড়ায় ১২.৪ এমএম, কমলপুরে ৪৮.৮ এমএম এবং মনুঘাটে ৭১.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Releated Posts

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top