News Flash

Image

আগামীকাল জামাই ষষ্ঠী, বিকিকিনী ভালই

আগরতলা, ৩১ মে : বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই তেরো পার্বণ এর মধ্যে অন্যতম একটি অনুষ্ঠান হল জামাইষষ্ঠী। প্রত্যেকটি বাঙালি বাড়িতেই একেবারে বাঙালিয়ানা মতেই দিনটির জমজমাট আয়োজন হয়ে থাকে। ষষ্ঠী পুজো থেকে শুরু করে একেবারে ভুরিভোজ – সবেতেই আয়োজন থাকে একেবারে জমজমাট। তাই বাজারেও তার প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। রবিবার জামাই ষষ্ঠী। তাই, চাহিদার জোগান দিতে সময় মতো বাজারে হাজির হয়ে যায় প্রতিবারই প্রয়োজনীয় জিনিসগুলো। শনিবারও এর ব্যতিক্রম হল না।

শনিবার সকাল থেকেই রাজ্যের বাজারগুলিতে ষষ্ঠী পূজার বিভিন্ন সরঞ্জাম সহ পুজোতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেন দোকানিরা। জামাই ষষ্ঠীতে ফুল, দূর্বা, বেলপাতা, করমচা,মোঠা,বানা,সহ নানান সামগ্রী নিয়ে চলে এসছে ব্যবসায়ীরা।
ব্যবসা-বাণিজ্য সম্পর্কে বলতে গিয়ে জনৈক দোকানি জানান, মোটামুটি ভালই হচ্ছে এবারের বিকিকিনী।

Releated Posts

সরকারি পাঠ্যপুস্তক চুরির চেষ্টা ব্যর্থ, নৈশপ্রহরীর হাতে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের পাঠ্যপুস্তকের গুদামে চুরির চেষ্টা করতে গিয়ে নৈশপ্রহরীর…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

ত্রিপুরার সব স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক, জারি শিক্ষা দপ্তরের নির্দেশ

আগরতলা, ৭ জুলাই: ত্রিপুরার সমস্ত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান জাতীয় সঙ্গীত ‘জন-গণ-মন’-এর পাশাপাশি জাতীয়…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণ মামলা: ৩৮ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন বহাল রাখল গুজরাট হাইকোর্ট

আহমেদাবাদ, ৭ জুলাই: ২০০৮ সালের আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণ মামলায় বিশেষ আদালতের রায় বহাল রেখে ৩৮ জন দোষীর মৃত্যুদণ্ড…

ByBySandeep Biswas Jul 7, 2026

প্রিপেইড বিদ্যুৎ রিচার্জ পরিষেবা বিপর্যস্ত, তেলিয়ামুড়ায় বিক্ষোভ-জাতীয় সড়ক অবরোধ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

তেলিয়ামুড়া, ৬ জুলাই: টানা তিন দিন ধরে প্রিপেইড বিদ্যুৎ রিচার্জ পরিষেবা অচল থাকায় তীব্র ক্ষোভে ফেটে পড়লেন তেলিয়ামুড়া মহকুমার…

ByByReshmi Debnath Jul 7, 2026
Scroll to Top