News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিস্তায় নিখোঁজ ত্রিপুরার দুই যুবক, হদিস নেই আরও ছয়জনের, মৃত এক, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার দুই
Image

তিস্তায় নিখোঁজ ত্রিপুরার দুই যুবক, হদিস নেই আরও ছয়জনের, মৃত এক, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার দুই

আগরতলা, ৩১ মে : তিস্তায় নিখোঁজ হয়েছেন ত্রিপুরার কৈলাসহরের দুই যুবক। সিকিমে ঘুরতে গিয়ে স্বপ্নীল দেব(২৬) ও দেবজ্যোতি জয় দেব(২৬) ভয়ংকর দুর্ঘটনার শিকার হয়েছেন। তাঁদের নিয়ে পর্যটক ভর্তি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ১০০০ ফুট নীচে পড়েছে। তাতে, গাড়ির চালকের মৃত্যু হয়েছে। তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। এছাড়াও আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু ত্রিপুরার দুই যুবক সহ আটজনের খোঁজ পাওয়া যায়নি।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে অত্যন্ত বিপদসঙ্কুল পাহাড়ি রাস্তায় ওই দুর্ঘটনা ঘটেছে। ঝুঁকি নিয়ে ওই পথ ধরে যেতে গিয়ে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, গুরুডোংমার লেক দেখে ১০ জন পর্যটক নিয়ে ফিরছিলেন সিকিমের সিন্ধিক মঙ্গনের নিবাসী গাড়ি চালক ডি সরপা। রাত ৯টা নাগাদ লাচেন থেকে লাচুংয়ের দিকে যাওয়ার পথে মুন্সিথাংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, টানা বৃষ্টির কারণে রাস্তা পিছল হয়ে গিয়েছিল। বাঁক নেওয়ার সময় চাকা পিছলে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। সোজা গিয়ে পড়ে হাজার ফুট নীচে তিস্তার খাদে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। সেনাবাহিনীর পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগায় সিকিম পুলিস, ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিস (আইটিবিপি)। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। ওই অবস্থায় রাতভর তল্লাশি চলে। শেষরাতে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা।

চুংথাংয়ের মহকুমাশাসক অরুণ ছেত্রী বলেন, ‘পর্যটকদের উদ্ধারে সিকিম প্রশাসন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তিস্তায় এনডিআরএফ এবং ডুবুরি নামানো হয়েছে।’ শুক্রবার দুপুরের পর ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে তিস্তায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ির খোঁজ মেলে। দড়ি বেঁধে সেটি টেনে তোলা হয়েছে। তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে গতকাল সন্ধ্যার পর উদ্ধারকাজে ব্যাঘাত ঘটেছে। তাছাড়া, ভারি বর্ষণের কারণে তিস্তার জল অনেক বেড়েছে।

এদিকে, শুক্রবার রাত পর্যন্ত মাত্র দু’জন পর্যটককে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্যাংটকের হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। দীর্ঘ তল্লাশির পর শুক্রবার বিকেলে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির কমবয়সি চালক পাশাং শেরপার দেহ উদ্ধার হয়েছে। ত্রিপুরার পর্যটক সহ এখনও নিখোঁজ আটজন। তাঁদের মধ্যে রয়েছেন ওড়িশার বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকা ইতশ্রী নায়েক জেনা। জাজপুরের বাসিন্দা তিনি। সপরিবারে উত্তর সিকিমে বেড়াতে গিয়েছিলেন। তাঁর ছেলে সাইরাজ জেনা(১৭) এবং ভাতিজা স্বয়ম সুপ্রতিম নায়েক(১৭)-কে গভীর খাদ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ওড়িশার বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকার পরিবারের অন্য নিখোঁজ পর্যটকরা হলেন অজিত কুমার নায়েক(৪৫), সুনীতা নায়েক(৪২), সাহিল জেনা(২১)। এছাড়া উত্তরপ্রদেশের দুই দম্পতি অঙ্কিতা সিং(২৬) এবং কৌশলেন্দ্র প্রতাপ সিং(৩২) এখনও নিখোঁজ।

দুর্ঘটনার খবর পেয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং-এর সাথে টেলিফোনে কথা বলেছেন। ভয়াবহ দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। পর্যটকদের উদ্ধার করতে সবরকম চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। উদ্ধার হওয়া। পর্যটকদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন। ওড়িশার মুখ্যমন্ত্রী রাজ্যের পর্যটকদের খুঁজে বের করতে দ্রুত একটি টিম সিকিম পাঠিয়েছেন।

Releated Posts

সরকারি সুযোগ সুবিধা প্রান্তিক জনগণের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ ধলাই জেলায় জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিশ্রামগঞ্জ আরডি অফিসে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত টিএসআর জওয়ান

বিশ্রামগঞ্জ, ২৪ আগস্ট: বিশ্রামগঞ্জ আরডি অফিস চত্বরে হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং কর্তব্যরত টিএসআর জওয়ান আক্রান্ত হওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Aug 24, 2026

পুতিনের সঙ্গে বৈঠকে মোদির ‘ব্যক্তিগত বার্তা’ পৌঁছে দিলেন জয়শঙ্কর

মস্কো, ২৪ আগস্ট (আইএএনএস): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার মস্কোয় সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে…

ByBySandeep Biswas Aug 24, 2026

উদয়পুরের তেপানিয়াতে আয়ুর্বেদিক কলেজ গড়ে তোলা হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবার ব্যাপক উন্নয়নে গুরুত্ব দিয়েছে সরকার। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top