News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরের পৌর পরিষদের প্রায় ৬০টি বাড়ি জলমগ্ন, জল নিষ্কাশনের অভাবেই দুর্ভোগ, দাবি স্থানীয়দের
Image

কৈলাসহরের পৌর পরিষদের প্রায় ৬০টি বাড়ি জলমগ্ন, জল নিষ্কাশনের অভাবেই দুর্ভোগ, দাবি স্থানীয়দের

কৈলাসহর, ৩০ মে : কৈলাসহরের পৌর পরিষদের অন্তর্গত ৪ নং ওয়ার্ড এলাকার বৌলাবাসায় প্রায় ৬০টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। প্রশাসনের কর্মকর্তারা এলাকা পরিদর্শন করে জল নিষ্কাশনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।

গত কিছুদিন আগে কৈলাসহরের পৌর পরিষদ অন্তর্গত ৪ নং ওয়ার্ড এলাকায় অর্থাৎ বৌলাবাসা এলাকার একটি অংশের প্রায় ৬০ টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। আবার গতকাল রাত্রে ভারী বৃষ্টির ফলে ঐ এলাকার বাড়িঘর গুলি জলমগ্ন হয়ে পড়ে। জনগণ বাধ্য হয়ে পৌর পরিষদে এসে ডেপুটিশন দেন।

তৎক্ষণাৎ কৈলাশহর এর পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ মহকুমাশাসক প্রদীপ সরকার এর নেতৃত্বে পৌর পরিষদের সুপারভাইজার, পৌর পরিষদের এক্সিকিউটিভ, লিগাল সেলের আধিকারি, পি. ডাব্লিউ.ডি. এর ইঞ্জিনিয়ার সহ আরো অনেকেইৎঐ এলাকা পরিদর্শনে যান। জল নিষ্কাশনের ব্যবস্থা ২-৩ দিনের মধ্যে করে দেবেন বলে আশ্বাস দেওয়া হয়। এরপর বৃষ্টি কমলে বড় করে ড্রেনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন।

Releated Posts

ছয় মাসের ভোগান্তির বিস্ফোরণ, নালীছড়ায় সড়ক অবরোধে স্তব্ধ কমলপুর-আমবাসা সড়ক

আমবাসা: দীর্ঘ ছয় মাস ধরে ভাঙাচোরা রাস্তা ও জরাজীর্ণ সেতুর কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। বারবার…

ByByReshmi Debnath Oct 1, 2026

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top