News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় বিকশিত কৃষি সংকল্প যাত্রার শুরু, প্রথম দিনেই ১৪,৪৩০ জন কৃষকের সক্রিয় অংশগ্রহণ
Image

ত্রিপুরায় বিকশিত কৃষি সংকল্প যাত্রার শুরু, প্রথম দিনেই ১৪,৪৩০ জন কৃষকের সক্রিয় অংশগ্রহণ

আগরতলা, ৩০ মে : আজ থেকে ত্রিপুরা বিকশিত কৃষি সংকল্প যাত্রা’র শুভ সূচনা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের আটটি জেলায় ৭২টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিলে ওই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ওই কর্মসূচিতে মোট ১৪,৪৩০ জন কৃষক অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৮,৫৬৭ জন পুরুষ এবং ৫,৮৬৩ জন নারী ছিলেন।

জেলাভিত্তিক অনুসারে, উত্তর ত্রিপুরা জেলার ৯টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিলে বিকশিত কৃষি সংকল্প যাত্রায় পুরুষ ১২৬৩ জন এবং মহিলা ৪৬১ জন অংশগ্রহন করেন। তেমনি , ঊনকোটি জেলার ৯টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিলে বিকশিত কৃষি সংকল্প যাত্রায় পুরুষ ৯০৬ জন এবং মহিলা ১৮৩৭ জন অংশগ্রহন করেন। ধলাই জেলায় ৯ টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিলে পুরুষ ৭৯১ জন এবং মহিলা ৫০৮ জন, খোয়াই জেলায় পুরুষ ৪৮৪ জন এবং মহিলা ৩৪৬ জন অংশগ্রহন করেন। তাছাড়া, পশ্চিম ত্রিপুরা জেলায় পুরুষ ১৭০৪ জন এবং ১০২৪ জন মহিলা, সিপাহীজলা জেলায় পুরুষ ১৩৪৯ জন এবং ৯৭৯ জন মহিলা, গোমতী জেলায় পুরুষ ৯২৯ জন এবং ৯৫৩ জন মহিলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় পুরুষ ১১৪১ জন এবং ৬৬১ জন মহিলা অংশগ্রহন করেন।

উল্লেখ্য, রাজ্যজুড়ে মোট ২৪টি দল এই যাত্রায় অংশ নেয় এবং তারা দিনভর বিভিন্ন এলাকায় কৃষকদের সঙ্গে মতবিনিময় করে, সরকারী কৃষি নীতিগুলি তুলে ধরে এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top