News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ছয়টি দোকান, ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস সরকারের
Image

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ছয়টি দোকান, ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস সরকারের

আগরতলা, ৩০ মে: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ছয়টি দোকান। গতকাল রাত ১২ টা নাগাদ মহারাজগঞ্জ বাজারের সবজি বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাজারের পরপর ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই ঘটনায় গোটা বাজারের ব্যবসায়ীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনীর তিনটি ইঞ্জিন। ওই অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। এদিকে, ঘটনার খবর পেয়ে সকালে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা সহ পুর নিগমের ডেপুটি মেয়র এবং স্থানীয় কাউন্সিলর রত্না দত্ত। সরকারের তরফ থেকে দূর্যোগ মোকাবিলার তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হবে বলে জানান ডেপুটি মেয়র।

এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছেন, গতকাল রাত ১২ টা নাগাদ মহারাজগঞ্জের সবজি বাজারের ছয়টি দোকানে ধোঁয়া দেখতে পেয়েছেন এলাকাবাসী। সাথে সাথে দোকানের মালিকদের খবর দেওয়া হয়েছিল। খবর পেয়ে ছুটে গিয়েছিল পুলিশ এবং দমকলবাহিনীকে। দমকলের তিনটি ইঞ্জিন সহ উপস্থিত জনতার সহায়তায় দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে বাজারের ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরও জানিয়েছেন, ওই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাঙ আনুমানিক লক্ষাধিক টাকা হবে। এদিকে, আজ সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। তাছাড়া, ছুটে গিয়েছেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র এবং স্থানীয় কাউন্সিলর রত্না দত্ত বাজার পরিদর্শনে যান এবং সরকারি সাহায্যের আশ্বাস দিলেন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top