News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আউটসোর্সিং প্রথা বাতিল সহ একাধিক দাবিতে সরব অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা
Image

আউটসোর্সিং প্রথা বাতিল সহ একাধিক দাবিতে সরব অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা

আগরতলা, ২৯ মে : বকেয়া বেতন পরিশোধ, আউটসোর্সিং প্রথাকে বাতিল করে সরাসরি বিদ্যুৎ দপ্তরের অধীন নিয়োগ করা সহ চার দফা দাবিতে আবারো সরব হয়েছেন ভিশন প্লাসের অধীন বিদ্যুৎ কর্মীরা। আজ তাঁরা বিদ্যুৎ ভবনের অধিকর্তার নিকট ডেপুটেশনেও সামিল হয়েছেন।

জনৈক বিদ্যুৎ কর্মী জানিয়েছেন, গত পাঁচ বছর যাবৎ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সহযোগী সংস্থা ভিশন প্লাসের অধীনে প্রায় ৬০০ জন কর্মী বিভিন্ন পদে নিযুক্ত আছেন। বিদ্যুৎ দফতর থেকে বলা হয়েছিল তাঁদের প্রতিবছর বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু পাঁচ বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত বেতন বৃদ্ধি হয়নি। নূন্যতম বেতনে তাঁদের সংসার চালাতে হচ্ছে। কর্মীদের আরও অভিযোগ, গত ৬ মাস ধরে তাঁরা বেতন বঞ্চনার শিকার হচ্ছেন। বেতন নিয়ে কোম্পানীর কর্মকতার সাথে কথা বললে তাঁদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ দফতর থেকেই বকেয়া বেতন প্রদান করা হচ্ছে না। তাই আজ বাধ্য হয়ে চার দফা দাবিতে বিদ্যুৎ দপ্তরের অর্ধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন তাঁরা।

তাঁদের দাবিগুলো হল, বকেয়া বেতন পরিশোধ করা, আউটসোর্সিং প্রথাকে বাতিল করে সরাসরি বিদ্যুৎ দপ্তরের অধীন নিয়োগ করা, শ্রমিক আইনে অন্তর্ভুক্ত করে বেতন প্রদান করা হোক।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top