News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা
Image

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা

আগরতলা, ১০ মে: আগামী ১২ মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজ্যবাসীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু বলেন, ‘ভগবান বুদ্ধের জন্মতিথি উপলক্ষ্যে বুদ্ধ পূর্ণিমা উৎসব উদযাপন করা হয়। ভগবান বুদ্ধ নৈতিকতা এবং প্রজ্ঞার অনুশীলের মধ্য দিয়ে মানুষের জীবনের পথ দেখিয়েছেন। যা সম্যক বাক্য, সম্যক জীবিকা, সম্যক কর্ম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, সম্যক প্রচেষ্টা, সম্যক চিন্তা ও সম্যক বোঝাপড়ার মাধ্যমে বর্ণনা করা যায়। ভগবান বুদ্ধের শান্তি, সংহতি এবং অহিংসার নীতি বর্তমানে খুবই প্রাসঙ্গিক। বিশেষ করে যখন পৃথিবীর কিছু অংশ নিষ্ঠুর হিংসা ও রক্তপাতের শিকার হচ্ছে। এই উৎসব ত্রিপুরাবাসীর মধ্যে আনন্দ, ভালোবাসা, সৌভ্রাতৃত্ব এবং খুশি বয়ে আনুক।’

Releated Posts

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026

স্বামী-সন্তান রেখে নিখোঁজ গৃহবধূ, শ্বশুর-শাশুড়িসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগরতলা, ৫ অক্টোবর: স্বামী ও দুই সন্তানকে রেখে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানা এলাকায়।…

ByByTaniya Chakraborty Oct 5, 2026
Scroll to Top