News Flash

  • Home
  • প্রধান খবর
  • পাকিস্তান খেল ধাক্কা, সিন্ধু জলচুক্তি নিয়ে বিশ্বব্যাংক হস্তক্ষেপ করবে না
Image

পাকিস্তান খেল ধাক্কা, সিন্ধু জলচুক্তি নিয়ে বিশ্বব্যাংক হস্তক্ষেপ করবে না

নয়াদিল্লি, ৯ মে : সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা এলো শুক্রবার। বিশ্বব্যাংক স্পষ্ট করে জানিয়ে দিল যে তারা এই বিষয়টি নিয়ে কোনওরকম হস্তক্ষেপ করবে না। পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর ভারত এই চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বার্তা ভারত সরকারের তরফ ভাগ করে জানানো হয়েছে, “আমাদের ভূমিকা শুধুমাত্র একটি মধ্যস্থতাকারীর, এর বেশি কিছু নয়।” তিনি আরও বলেন, “মিডিয়ায় অনেক জল্পনা চলছে যে বিশ্বব্যাংক এগিয়ে এসে এই সমস্যার সমাধান করবে, কিন্তু এ সব ভিত্তিহীন। আমাদের কোনও হস্তক্ষেপের পরিকল্পনা নেই।” পাকিস্তান ইতিমধ্যেই জানিয়েছে, তারা ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে এবং এই বিষয়টি বিশ্বব্যাংকের কাছে তুলবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আগেই বলেছিলেন, “ভারতের অধিকারের জল, ভারতের মঙ্গলেই প্রবাহিত হবে।”অর্থাৎ ভারতের নদীগুলির জল ভারতই ব্যবহার করবে।

উল্লেখ্য, ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি ছয়টি নদীর—ইন্দাস, ঝেলম, চেনাব, রবি, বেয়াস এবং সুতলজ—জলবন্টন নিয়ন্ত্রণ করে। এই নদীগুলির জল পাকিস্তানের কৃষিক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চেনাব নদীর উপর অবস্থিত সালাল এবং বাগলিহার বাঁধ থেকে শুষ্ক মৌসুমে জল ছেড়ে পাকিস্তানের কৃষি চাহিদা মেটানো হতো। ভারতের অভিযোগ, পাকিস্তান দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত দিয়ে চলেছে, যা আইএসআই এবং পাকিস্তানের সেনাবাহিনীর প্রত্যক্ষ মদতে সংঘটিত হচ্ছে।

এদিকে, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেন এবং আশ্বস্ত করেন যে বিশ্বব্যাংক ভারতের সিদ্ধান্তে কোনও প্রকার হস্তক্ষেপ করবে না। তিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও বৈঠক করেন।

শুক্রবার তিনি উত্তরপ্রদেশের অর্থনৈতিক অগ্রগতির স্বচক্ষে পর্যালোচনার উদ্দেশ্যে লখনউ রওনা হন।

Releated Posts

বিজেপিকে হারাতে পারে একমাত্র সমাজবাদী পার্টি, দাবি সাংসদ অবধেশ প্রসাদের

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): ভারতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে ক্ষমতা থেকে দূরে রাখতে পারে একমাত্র সমাজবাদী পার্টি (এসপি)…

ByByNews Desk Oct 5, 2026

জিএসটি সংস্কারের পরবর্তী ধাপে করদাতাদের জন্য আরও সহজ হবে নিয়ম মেনে চলা: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): জিএসটি সংস্কারের পরবর্তী পর্যায়ে করদাতাদের জন্য নিয়ম মেনে চলার প্রক্রিয়া আরও সহজ করা হবে…

ByByNews Desk Oct 5, 2026

বিশ্ব সংস্থায় সংস্কার জরুরি, শান্তি ও স্থিতিশীলতায় ভারত-সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে ভারত ও সুইজারল্যান্ডের বিশ্বাস রয়েছে। বিশ্বশান্তি ও…

ByByNews Desk Oct 5, 2026

ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা ‘প্ল্যাটো’তে পৌঁছেছে, বাণিজ্য ভারসাম্য ভারতের পক্ষে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখনও চলছে, তবে তা সম্ভবত এমন…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top