News Flash

  • Home
  • খেলা
  • ২০৩৬ অলিম্পিকের আগেই ভারতকে খেলাধুলায় বিশ্বশক্তি বানাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

২০৩৬ অলিম্পিকের আগেই ভারতকে খেলাধুলায় বিশ্বশক্তি বানাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পাটনা, ৫ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তাঁর সরকার ২০৩৬ সালের অলিম্পিক গেমসের আগেই ভারতকে একটি ‘খেলাধুলা মহাশক্তি’ রূপে গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ‘খেলো ইন্ডিয়া ইউথ গেমস ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, গত এক দশকে কেন্দ্র সরকার খেলাধুলার বাজেট তিনগুণ বাড়িয়েছে এবং চলতি বছরে খেলাধুলার জন্য ৪,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

তিনি বলেন, দেশের ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন এবং খেলাধুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখন সারা বছর ধরেই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং জাতীয় শিক্ষানীতিতে খেলাধুলাকে মূলধারার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার খেলোয়াড়দের নতুন ধরণের খেলাধুলার সঙ্গে পরিচিত করাতে প্রতিশ্রুতিবদ্ধ। বিহারে খেলাধুলার সুবিধা বৃদ্ধির প্রসঙ্গে তিনি জানান, পাটনা-গয়া হাইওয়ের পাশে একটি আধুনিক ‘স্পোর্টস সিটি’ গড়ে তোলা হচ্ছে।

খেলাধুলার অর্থনৈতিক দিক নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়া অর্থনীতি শুধু মাঠে সীমাবদ্ধ নয়, এটি কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেয়। খেলাধুলা, স্পোর্টস উদ্যোক্তা, ফিজিওথেরাপি, ডেটা অ্যানালিটিক্স, স্পোর্টস টেকনোলজি, ই-স্পোর্টস, ক্রীড়া মিডিয়া এবং ইভেন্ট ম্যানেজমেন্ট—এইসব ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে।

গতকাল পাটনায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনূর্ধ্ব-১৮ ক্রীড়াবিদদের জন্য ‘খেলো ইন্ডিয়া ইউথ গেমস ২০২৫’-এর সূচনা হয়েছে। ছেলেমেয়ে উভয় বিভাগ মিলিয়ে ৮,৫০০-র বেশি তরুণ ক্রীড়াবিদ বিভিন্ন খেলায় অংশ নিচ্ছেন।

মোট ২,৪০০-রও বেশি পদকের জন্য প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতাগুলি পাটনা, রাজগীর, গয়া, ভাগলপুর এবং বেগুসরাই সহ ছয়টি শহরে অনুষ্ঠিত হচ্ছে। সাইক্লিং, শুটিং এবং অ্যাথলেটিক্সের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে রাজধানী দিল্লিতে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top