News Flash

  • Home
  • Uncategorized
  • পাক সংবাদমাধ্যমের আজিজ-ডোভাল বৈঠকের দাবি খারিজ করল ভারত
Image

পাক সংবাদমাধ্যমের আজিজ-ডোভাল বৈঠকের দাবি খারিজ করল ভারত

Govt of Indiaনয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স) : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে পাকিস্তানের বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের কোনও বৈঠক হয় নি । পাক সংবাদমাধ্যমের দাবি খারিজ করে জানাল ভারত । দুই দেশের শীর্ষ কর্তাদের মধ্যে বৈঠক না হলেও হার্ট অফ এশিয়া সম্মেলনে যোগ দিতে ভারতে আসা আজিজের সঙ্গে ক্ষণিকের জন্য সাক্ষাত হয় ডোভালের।
হার্ট অফ এশিয়া সম্মেলনে যোগ দিতে শনিবার ভারতে এসেছন আজিজ । পাক সংবাদমাধ্যমের দাবি, ভারতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক হয় তাঁর। যদিও, ভারতের তরফে বৈঠকের দাবি খারিজ করে দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকশ স্বরূপ জানিয়ে দেন, কোনও বৈঠক হয়নি। পরে, নৈশভোজের সময় মোদীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন আজিজ।
জানা গেছে, গতকাল রাতে সরকারি অতিথিদের জন্য নৈশভোজে যোগ দিতে আসার সময় দোভালের সঙ্গে সাক্ষাত করেন আজিজ।দোভাল এবং আজিজ একসঙ্গে প্রায় ১০০ ফুট একসঙ্গে কথা বলতে বলতে এগিয়ে যান। যদিও, দুজনের মধ্যে ঠিক কী কী বিষয়ে কথা হয়েছে, তা জানা যায়নি।
এর আগে, গতকাল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ফুলের স্তবক পাঠিয়ে তাঁর আরোগ্য কামনা করেন আজিজ। প্রসঙ্গত, কিডনির সমস্যা নিয়ে বর্তমানে চিকিৎসাধীন সুষমা। তিনি এই সম্মেলনে যোগ দেন নি। তাঁর জায়গায় এই সম্মেলনে যোগ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top