অমৃতসর, ৪ ডিসেম্বর (হি.স) : সুযোগ পেলে পাকিস্তানকে ছেড়ে কথা বলতে রাজি নয় ভারত । সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোন বা আর কোনও মন্ত্রী সুযোগ থাকলেই খোঁচা দেবেন পাকিস্তানকে।যেমন ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে পাকিস্তানকে খোঁচা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি পাকিস্তানকে ভারতের নয় ‘আফগানিস্তানের প্রতিবেশী’ বললেন। রবিবার অমৃতসেরর ষষ্ঠ ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে তিনি বলেন, আফগানিস্তানের প্রতিবেশীর উচিত সন্ত্রাসবাদীরা যেন নিরাপদ স্বর্গ না পায়।
কিডনির সমস্যা নিয়ে চিকিৎসাধীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের জায়গায় এই সম্মেলনে যোগ দেওয়া অরুণ জেটলি বলেন, ‘তালিবান, লস্কর ই তৈবা, জইশ ই মহম্মদ–এরা প্রত্যেকেই জঙ্গি সংগঠন। এদের বিরুদ্ধে সে ভাবেই ব্যবস্থা নেওয়া উচিত।’ তিনি বলেন সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়ই হল সন্ত্রাসবাদ মোকাবিলা।
‘হার্ট অব এশিয়া’ ঘোষণাপত্রেও সন্ত্রাসবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘সমস্ত ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলায় আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা চাইছি আমরা। সন্ত্রাসবাদীরা যাতে আর্থিক এবং প্রযুক্তিগত সহযোগিতা না পায় তা দেখতে হবে।’
পাকিস্তানকে ভারতের নয় ‘আফগানিস্তানের প্রতিবেশী’ বলে খোঁচা দিলেন জেটলি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















