News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা বিরোধী অভিযানে যুব মোর্চার হানা, মাদকসহ ধৃত সুমন
Image

নেশা বিরোধী অভিযানে যুব মোর্চার হানা, মাদকসহ ধৃত সুমন

আগরতলা, ৪ মে: মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার নেশা মুক্ত ত্রিপুরা গঠনের আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে নেশা বিরোধী অভিযান জোরদার হয়েছে। সেই অভিযানের অঙ্গ হিসেবে রবিবার বড়দোয়ালী যুব মোর্চা বড় পদক্ষেপ নেয়।

৩৩ নং ওয়ার্ডের অন্তর্গত ভট্টপুকুর এলাকায় যুব মোর্চার সভাপতি পদ্মনাভ সাহার নেতৃত্বে একদল কর্মী অভিযান চালান। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল যে, ওই এলাকার সুমন দেব ও তার ভাগিনা প্রশান্ত ঘোষ নেশা সামগ্রী বিক্রয়ের সঙ্গে যুক্ত।

এদিন বড়দোয়ালী কর্পোরেটর অভিজিৎ মল্লিকের উপস্থিতিতে যুব মোর্চার কর্মীরা সুমন দেবের বাড়িতে হানা দিলে বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে সুমন দেবকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

যদিও অভিযুক্ত প্রশান্ত ঘোষকে সেসময় খুঁজে পাওয়া যায়নি, তবে যুব মোর্চা সূত্রে জানানো হয়েছে, তাকেও খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
এলাকাবাসী যুব মোর্চার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে নেশার জালে জর্জরিত ছিল এলাকা, এবার হয়তো মুক্তির আশা দেখা যাচ্ছে।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বুথস্তরের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top