News Flash

  • Home
  • Uncategorized
  • পুত্রের হাতে রক্তাক্ত মা, থানায় মামলা
Image

পুত্রের হাতে রক্তাক্ত মা, থানায় মামলা

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ দক্ষিণ জেলার বিলোনিয়ার গুণধর পুত্রের মারধরে গুরুতর ভাবে আহত হলেন মা৷ আহত মায়ের নাম অরুণা দেবনাথ৷ এব্যাপারে পুত্রের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন গর্ভধারিনী মা৷ অভিযুক্ত পুত্রের নাম দুলাল দেবনাথ৷ জানা যায়, কুলাঙ্গার পুত্র তার স্ত্রীর সঙ্গেও বিবাদে লিপ্ত৷ প্রায় সময়ই স্ত্রীকে বেধড়ক মারধর করে৷ এটি তার স্বভাবে পরিণত হয়ে গেছে৷ স্ত্রীকে মারধরের পর গর্ভধারিনী মাকেও মারধর শুরু করে ঐ কুলাঙ্গার৷ পুত্রের নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন ঐ মা৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষজন রীতিমত হতবাক৷ অভিযুক্ত পুত্রের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্তা গ্রহণের দাবি উঠেছে৷
আজকের সমাজ ব্যবস্থাকে অবক্ষয়ে গ্রাস করেছে৷ বৃদ্ধ পিতা-মাতারা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ অনেক পরিবারই ছেলেমেয়েরা বাবা-মাকে বোঝা ছাড়া অন্য কিছু ভাবেন না৷ কোন কোন ক্ষেত্রে বয়স্ক বাবা কিংবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে স্ত্রী সন্তান নিয়ে খুশ মেজাজে দিন কাটান ছেলেরা৷ ফলে এখন এই অবক্ষয়ের হাত থেকে সমাজকে উদ্ধারের আওয়াজ উঠেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top