News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেপ্তার উদয়পুর মহারানীর সামিদ মিয়া
Image

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেপ্তার উদয়পুর মহারানীর সামিদ মিয়া

মেলাঘর, ২৮ এপ্রিল: প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার করা হলো উদয়পুর মহারানীর সামিদ মিয়াকে। রবিবার রাতে তাকে মেলাঘরের তেলকাজলা এলাকা থেকে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সামিদ মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও অশালীন মন্তব্য পোস্ট করেন, যা দ্রুত নজরে আসে প্রশাসনের। এরপরই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পুলিশ জানায়, সামিদ মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসন এবং পুলিশ জনগণকে সামাজিক মাধ্যমে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।

Releated Posts

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top