News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুলিশের যৌথ অভিযানে ভারতীয় দালাল সহ ১৭ কেজি গাঁজা উদ্ধার
Image

পুলিশের যৌথ অভিযানে ভারতীয় দালাল সহ ১৭ কেজি গাঁজা উদ্ধার

আগরতলা, ২৮ এপ্রিল: দুটি পৃথক যৌথ অভিযানে জিআরপি পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে ১ জন ভারতীয় দালালকে আটক করেছে। পাশাপাশি, অন্য একটি অভিযানে কমলাবতী এক্সপ্রেস থেকে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

ওসি তাপস দাস জানিয়েছেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে কামালসাগর মিয়া পাড়া ইন্দু – বাংলা সীমান্ত এলাকা থেকে একজন ভারতীয় দালালকে আটক করা হয়েছে। তার বাড়ি কমলা সাগর মিয়াপাড়া এলাকায়। ধৃত সাইমন মিয়া (২৫) দীর্ঘদিন ধরে এলাকা থেকে পলাতক ছিল। তাই গতকাল রাতে জিআরপি থানা, বিএসএফ এবং মধুপুর থানার পুলিশের যৌথ অভিযান চালিয়েছে।

অন্য একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আগরতলা রেল স্টেশনে সরকারি (জিআরপি) এর সাথে একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছিল। এই অভিযানের রানী কমলাবতী এক্সপ্রেস থেকে ৫টি ব্যাগে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। কিন্তু ওই ঘটনায় কাউকে আটক করা যায়নি। বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ ৬২ হাজার টাকা হবে।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top