News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের, প্রত্যাঘাত ভারতেরও
Image

ফের সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের, প্রত্যাঘাত ভারতেরও

জম্মু, ২৭ এপ্রিল (হি.স.): বিনা প্ররোচনায় সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করে আবারও গুলি চালাল পাকিস্তান। শনিবার মধ্যরাতে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তানি সেনা। পাল্টা জবাব দিয়েছে ভারতও। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার মধ্যরাতে (২৬-২৭ এপ্রিল রাতে) তুতমারি গালি এবং রামপুর সেক্টরের বিপরীতে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা উস্কানিতে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি রেঞ্জার্স। ভারতীয় সেনাবাহিনীও যথাযথ জবাব ফিরিয়ে দিয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও তলানিতে নেমেছে। কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করেছে দিল্লি এবং ইসলামাবাদ। এই আবহে পাকিস্তানের দিকে সামরিক তৎপরতা বৃদ্ধির খবর আসছে। প্রস্তুত রয়েছে ভারতও। এই আবহে আবারও সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করল পাকিস্তান, এই নিয়ে টাটা তিনদিন।

Releated Posts

‘ছাত্রদের বছর চুরি হচ্ছে’, ইউজিসি-নেট পুনঃপরীক্ষা নিয়ে এনটিএ-কে নিশানা রাহুলের

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভুল প্রশ্নপত্রের কারণে ইউজিসি-নেট-এর তিনটি বিষয়ে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Aug 17, 2026

(update) অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-এর বেশি

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরের বাইরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত…

ByByNews Desk Aug 17, 2026

অশোক ধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-র বেশি

লখিসরাই, ১৭ আগস্ট (আইএএনএস): বিহারের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরের বাইরে সোমবার পদপিষ্ট হয়ে অন্তত সাতজন পুণ্যার্থীর মৃত্যু…

ByByNews Desk Aug 17, 2026

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে ‘ব্ল্যাকমেলিংয়ের চাপ’ থাকতে পারে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে কোনও ধরনের…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top